বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:২২:১৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা রোববার রাতে ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রহিম বখত মুসা ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুহিবুর রহমান সেবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভা-মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সিনিয়র সহ সভাপতি নছিব আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হুসেন, জেলা মহিলা দল নেত্রী আমিনা বেগম ডলি, সুজানগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বাবুল আহমদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. শফিকুজ্জামান সফিক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল জব্বার প্রমুখ।





