জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম


প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৭:৩৩:৩৮ অপরাহ্ন

ইঞ্জিনিয়ার্স ফোরাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণেই মানবতার কল্যাণ ও মুক্তি নিহিত রয়েছে। নবীজী (সা.) তাঁর কর্ম, সততা, ন্যায়বিচার, দায়িত্বশীলতা ও মানবিকতার মাধ্যমে বিশ্বমানবতার জন্য অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠিত করতে পারলে শান্তি, ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। প্রকৌশলীদের মতো দায়িত্বশীল পেশাজীবীদেরও সততা, আমানতদারি ও জনকল্যাণের মানসিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

তিনি বুধবার রাতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ফোরাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত ‘মহানবী (সা.) এর জীবন আদর্শ প্রেক্ষিত, প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইঞ্জিনিয়ার্স ফোরাম সিলেট মহানগর সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী প্রকৌশলী মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. মো. ফয়জুল হক।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন- শিক্ষাবিদ ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মো. আব্দুছ ছাত্তার শাহ, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা সভাপতি প্রকৌশলী মো. রফিক উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স ফোরাম সিলেট মহানগর আইন উপদেষ্টা এডভোকেট আলিম উদ্দিন, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেক্টচারাল কন্সাল্টিং ফার্ম (এইএসিএফ) সিলেটের সভাপতি প্রকৌশলী মো. শাহাব উদ্দিন শামিম, এফডিইবি সিলেট অঞ্চল পরিচালক ও ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী প্রকৌশলী শাহজাহান কবির রিপন ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠিত সীরাত সেমিনারে সিলেটের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিপুলসংখ্যক প্রকৌশলী অংশ নেন।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. মো. ফয়জুল হক বলেন, একজন প্রকৌশলীর দায়িত্ব শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপদ সমাজ বিনির্মাণেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাসুল (সা.)-এর ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধ ধারণ করে পেশাগত দায়িত্ব পালন করলে প্রকৌশলীরা দেশ ও জাতির কল্যাণে আরও কার্যকর অবদান রাখতে পারবেন। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি তা ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্রে বাস্তবায়নে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
শটগানসহ বিজিবির পৌণে ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

শটগানসহ বিজিবির পৌণে ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

বালুভর্তি ট্রাকে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি

বালুভর্তি ট্রাকে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮

নগরে শব্দ ও বায়ুদূষণে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

নগরে শব্দ ও বায়ুদূষণে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বশেষ সংবাদ
শটগানসহ বিজিবির পৌণে ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
শটগানসহ বিজিবির পৌণে ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
বালুভর্তি ট্রাকে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি
বালুভর্তি ট্রাকে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
নগরে শব্দ ও বায়ুদূষণে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
নগরে শব্দ ও বায়ুদূষণে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩
মৌলভীবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে
হবিগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার
হবিগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার
দক্ষিণ সুরমায় ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ২
দক্ষিণ সুরমায় ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ২
সুরমা নদীতে পড়ে শিশুর মৃত্যু
সুরমা নদীতে পড়ে শিশুর মৃত্যু
শিবগঞ্জে ৮ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা
শিবগঞ্জে ৮ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম গ্রহণের সুপারিশ
পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম গ্রহণের সুপারিশ
মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি
মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি
২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি
১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top