শিবগঞ্জে ৮ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৮:৫০:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর শিবগঞ্জে সাইফা সামিট টাওয়ারের ৮ তলা থেকে লাফ দিয়ে আহমেদ কাদির (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত আহমেদ কাদির নগরীর শিবগঞ্জ সাদিপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে। তিনি সাইফা সামিট টাওয়ারেই বসবাস করতেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।






