জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

কুলাউড়ায় প্রাথমিক শিক্ষায় জনবল সংকট

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৮:৫৪:০৫ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাথমিক শিক্ষাব্যবস্থায় দেখা দিয়েছে বড় ধরনের জনবল সংকট। উপজেলার ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ১৬৫টি পদই শূন্য রয়েছে। এরমধ্যে প্রধান শিক্ষকের ৬৫টি এবং সহকারী শিক্ষকের ১০০টি পদ শূন্য। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, কুলাউড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৯৩টি। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ১৯৩টি। এর বিপরীতে কর্মরত আছেন ১২৮ জন। ফলে শূন্য রয়েছে ৬৫টি পদ। অন্যদিকে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৯৮৯টি। বর্তমানে কর্মরত আছেন ৮৮৯ জন। ফলে সহকারী শিক্ষকেরও ১০০টি পদ শূন্য রয়েছে।

শুধু বিদ্যালয় পর্যায়েই নয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেও রয়েছে জনবল সংকট। অফিসের তথ্য অনুযায়ী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমোদিত ৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২ জন। ফলে এ পদে শূন্য রয়েছে ৭টি। এ ছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের ৪টি পদের মধ্যে কেউ নেই, হিসাব সহকারীর একটি পদেও কেউ নেই এবং অফিস সহায়কের একটি পদও শূন্য রয়েছে। শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। বিশেষ করে প্রধান শিক্ষক না থাকায় অনেক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রশাসনিক কার্যক্রম চালাতে হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, শিক্ষক পদ শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শূন্য পদে নিয়োগ ও পদায়ন হলে শিক্ষক সংকট অনেকটাই কমে আসবে। তবে বর্তমানে কর্মরত শিক্ষকদের মাধ্যমে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ৯টি পদের মধ্যে ৭টিই শূন্য রয়েছে। ফলে বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শন ও তদারকিতে বিঘ্ন ঘটছে। পাশাপাশি কম্পিউটার অপারেটর না থাকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দাপ্তরিক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মৌলভীবাজার এর আরও খবর
বড়লেখায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বড়লেখায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনালী হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনালী হনুমানের মৃত্যু

কুলাউড়ায় ডিএইচএমএস ডক্টর অ্যাসোসিয়েশনের  কমিটি গঠন

কুলাউড়ায় ডিএইচএমএস ডক্টর অ্যাসোসিয়েশনের  কমিটি গঠন

সর্বশেষ সংবাদ
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী 
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী 
হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
সাবেক পরিচালক এম এ হাসনাত চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ
সাবেক পরিচালক এম এ হাসনাত চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ
কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা
কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা
ছাতকের আনুজানী গ্রামের বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন
ছাতকের আনুজানী গ্রামের বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন
বড়লেখায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বড়লেখায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকে’র সংবর্ধনা
কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকে’র সংবর্ধনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা
’সম্মিলিত প্রচেষ্টায় মহালয়ার তিনদিনব্যাপী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে’
’সম্মিলিত প্রচেষ্টায় মহালয়ার তিনদিনব্যাপী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে’
সংস্কৃতি আমাদের অর্থনীতির সঙ্গেও জড়িত : হবিগঞ্জে সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি আমাদের অর্থনীতির সঙ্গেও জড়িত : হবিগঞ্জে সংস্কৃতি প্রতিমন্ত্রী
দুর্গাপূজায় বেড়েছে মন্ডপ : নিরাপত্তায় মনিটরিং সেল
দুর্গাপূজায় বেড়েছে মন্ডপ : নিরাপত্তায় মনিটরিং সেল
কাজি নাহিদ প্রীতি একক ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন
কাজি নাহিদ প্রীতি একক ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন
পার্কভিউ হাসপাতালে কর্মচারীদের আন্দোলন, মারধরের অভিযোগ
পার্কভিউ হাসপাতালে কর্মচারীদের আন্দোলন, মারধরের অভিযোগ
জৈন্তায় জামায়াতের সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত
জৈন্তায় জামায়াতের সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত
মহানগর বিএনপির সভাপতির সাথে ক্রীড়া সংস্থার সদস্য সচিবদের সাক্ষাৎ
মহানগর বিএনপির সভাপতির সাথে ক্রীড়া সংস্থার সদস্য সচিবদের সাক্ষাৎ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top