সাবেক পরিচালক এম এ হাসনাত চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৯:০৯:২৫ অপরাহ্ন

আম্বরখানাস্থ শুভেচ্ছা -১ নিবাসী, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ হাসনাত চৌধুরী আজ (০৩ অক্টোবর ২০২৬ইং) রোজ শনিবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমরে মৃত্যুতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে প্রশাসক এজাজ আহমদ চৌধুরী গভীর শোক ও ও দুঃখ প্রকাশ করেছেন। মহান আল্লাহ্ তায়ালা মরহুমের পরিবারের সদস্যগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল দান করুন। মরহুমের জানাযা আজ শনিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি





