জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮


প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৬:১৪ অপরাহ্ন

সেপ্টেম্বরে ২৬ মৃত্যু


স্টাফ রিপোর্টার : সিলেটের সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। মাসের পর মাস দুর্ঘটনায় ঝরছে প্রাণ। আগস্টে ভয়াবহ ৪৭ মৃত্যুর পর সেপ্টেম্বরে আরও ২৬ জনের প্রাণহানিতে নয় মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে। একই সময়ে ২৬৫টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৩০ জন। সেপ্টেম্বরে দুর্ঘটনা ও প্রাণহানি আগস্টের তুলনায় কমলেও সড়কে মৃত্যুর ধারাবাহিকতা থামেনি।

রোববার (৪ অক্টোবর) প্রকাশিত নিরাপদ সড়ক চাই-নিসচা সিলেট বিভাগীয় কমিটির সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বিভাগের চার জেলায় ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন। আগস্টে ৩৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছিলেন। অর্থাৎ, এক মাসের ব্যবধানে সেপ্টেম্বরে দুর্ঘটনা কমেছে ৯টি, নিহত কমেছে ২১ জন এবং আহত কমেছে ৭১ জন।

৯ মাসে ২৮৮ মৃত্যু :
জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিসচার হিসাবে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত ও ৬৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন, ফেব্রুয়ারিতে ৩২টি দুর্ঘটনায় ৩২ জন, মার্চে ২৯টি দুর্ঘটনায় ৩২ জন, এপ্রিলে ১৯টি দুর্ঘটনায় ১৫ জন, মে মাসে ৪২টি দুর্ঘটনায় ৫১ জন, জুনে ২৯টি দুর্ঘটনায় ২৯ জন, জুলাইয়ে ২৮টি দুর্ঘটনায় ৩১ জন, আগস্টে ৩৫টি দুর্ঘটনায় ৪৭ জন এবং সেপ্টেম্বরে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন।
নয় মাসের হিসাবে মে মাসেই সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে। এরপর আগস্টে ৪৭ জন। সেপ্টেম্বরের ২৬ জনের মৃত্যু তুলনামূলক কম হলেও তা মাসটিকে মৃত্যুহীন করেনি; বরং গড়ে প্রায় একজন করে মানুষ প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

সেপ্টেম্বরে মৌলভীবাজারে সবচেয়ে বেশি মৃত্যু :
সেপ্টেম্বরে চার জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মৌলভীবাজারে। জেলাটিতে ৯টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সিলেটে ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১০ জন আহত, হবিগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১০ জন আহত এবং সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
সেপ্টেম্বরে নিহত ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু। তাঁদের মধ্যে ১০ জন মোটরসাইকেলের চালক বা আরোহী এবং ১১ জন সিএনজি ও টমটমের চালক-আরোহী। এ ছাড়া ১০ জন চালক ও দুজন পথচারী নিহত হয়েছেন।
নিসচার প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের ৯টি দুর্ঘটনায় ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী এবং ১০টি দুর্ঘটনায় ১১ জন সিএনজি ও টমটমের চালক-আরোহী মারা গেছেন। ১০টি দুর্ঘটনায় ১০ জন চালক এবং দুটি দুর্ঘটনায় দুজন পথচারী প্রাণ হারিয়েছেন।

মুখোমুখি সংঘর্ষে বেশি মৃত্যু:
দুর্ঘটনার ধরন বিশ্লেষণেও উঠে এসেছে ঝুঁকির চিত্র। সেপ্টেম্বরে মুখোমুখি সংঘর্ষের ৮টি ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ৮টি ঘটনায় ৬ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কার একটি ঘটনায় একজন নিহত হয়েছেন।
এর আগের মাস আগস্ট ছিল আরও ভয়াবহ। ওই মাসে ৩৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত হন। শুধু সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশেই ১০টি দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে ওসমানীনগরে মাত্র তিনটি দুর্ঘটনায় প্রাণ হারান ১৫ জন।

বেপরোয়া গতি ও ওভারটেকিংয়ে ঝুঁকি:
নিসচার প্রতিবেদনে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণের ত্রুটিকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলা সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, কয়েকটি স্থানীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যম, জাতীয় দৈনিক এবং নিসচার সিলেট বিভাগের বিভিন্ন শাখার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

তিনি বলেন, সড়কে মৃত্যুরোধে চালকদের বেপরোয়া ও প্রতিযোগিতামূলক গাড়ি চালানো বন্ধ করতে হবে। একই সঙ্গে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে বাধ্য করা এবং সড়কের ত্রুটি দ্রুত সংস্কার করা জরুরি।

প্রচ্ছদ এর আরও খবর
লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম

লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক

সর্বশেষ সংবাদ
বিশ্ব বসতি দিবস আজ:  সিলেটে প্রথমবারের মতো উদযাপন 
বিশ্ব বসতি দিবস আজ:  সিলেটে প্রথমবারের মতো উদযাপন 
সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮
সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮
নদী থেকে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, দণ্ড
নদী থেকে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, দণ্ড
হাওরাঞ্চলের সাংবাদিকতায় সমস্যা নিয়ে মতবিনিময় সভা
হাওরাঞ্চলের সাংবাদিকতায় সমস্যা নিয়ে মতবিনিময় সভা
‘আলোতে আঁধার ঢাকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
‘আলোতে আঁধার ঢাকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ইসলামপুর ইউনিয়নে নারী নির্যাতন প্রতিরোধে সভা
ইসলামপুর ইউনিয়নে নারী নির্যাতন প্রতিরোধে সভা
লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম
লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম
ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল
ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল
প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক
সিলেটে হামে নতুন ভর্তি ১২৭
সিলেটে হামে নতুন ভর্তি ১২৭
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেট বোর্ডে ১১৬৪ এসএসসি পরীক্ষার্থীর বৃত্তি লাভ
সিলেট বোর্ডে ১১৬৪ এসএসসি পরীক্ষার্থীর বৃত্তি লাভ
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ
সীমান্তে বিজিবির ১৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির ১৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top