জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

বড়লেখায় পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা


প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬, ৯:৪৩:০৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলায় এবার সার্বজনিন ও ব্যক্তিগত সর্বমোট ১৪৬টি পূজামন্ডপে আসন্ন শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা।

আসন্ন শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বড়লেখা থানা পুলিশ সোমবার দুপুরে উপজেলা পূজা উদযাপন কমিটি ও বিভিন্ন মন্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা করেছে। এতে পুলিশের পক্ষ থেকে যেকোনো ধরণের গুজব-অপপ্রচারের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

থানার ওসি মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিময়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রতিটি মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও ব্যাকআপ লাইট স্থাপন এবং সম্ভব হলে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে যেকোনো অস্বাভাবিক ঘটনা বা সন্দেহজনক ব্যক্তির গতিবিধি সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য পূজা উদযাপন কমিটি ও দর্শনার্থীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। পূজার নিরাপত্তা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক, জনপ্রতনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তথা সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা ও সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে একটি নিরাপদ ও আনন্দমুখর দুর্গোৎসব নিশ্চিত করতে পারি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, কুলাউড়া সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক ফরিদ উদ্দীন, শাহাবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর ইস্কান্দার হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সম্পাদক রঞ্জিত কুমার পাল, উপজেলা পুজা ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সুভাষ রায়, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান দাস, মুক্তা লাল বিশ্বাস, গীতেশ দাস প্রমুখ।

মৌলভীবাজার এর আরও খবর
বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি

বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি

কুলাউড়ায় পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত

কুলাউড়ায় পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক

সর্বশেষ সংবাদ
মেধাবীদের প্রথম পছন্দ হোক শিক্ষকতা: প্রধানমন্ত্রী
মেধাবীদের প্রথম পছন্দ হোক শিক্ষকতা: প্রধানমন্ত্রী
এবার কম পড়বে শীত, স্থায়িত্বও হতে পারে কম
এবার কম পড়বে শীত, স্থায়িত্বও হতে পারে কম
এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা
এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা
জৈন্তায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা
জৈন্তায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা
তাজপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন
তাজপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন
বড়লেখায় পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
বড়লেখায় পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
রায়ের গ্রামে মন্দিরের উন্নয়ন নিয়ে মতবিনিময়
রায়ের গ্রামে মন্দিরের উন্নয়ন নিয়ে মতবিনিময়
বালুর নিচে আড়াই হাজার বোতল মদ আটক ২
বালুর নিচে আড়াই হাজার বোতল মদ আটক ২
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক : পরিদর্শনে সিসিক প্রশাসক
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক : পরিদর্শনে সিসিক প্রশাসক
কানাইঘাটস্থ খালপার দারুস্সুন্নাহ শিব্বিরিয়া আলিম মাদ্রাসার সবকদান অনুষ্ঠিত
কানাইঘাটস্থ খালপার দারুস্সুন্নাহ শিব্বিরিয়া আলিম মাদ্রাসার সবকদান অনুষ্ঠিত
সিলেটে হামে নতুন ভর্তি ১৫০
সিলেটে হামে নতুন ভর্তি ১৫০
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সময়ের সদ্ব্যবহার করে জ্ঞান-নৈতিকতায় নিজেকে গড়তে হবে : সিবগাতুল্লাহ সিবগা
সময়ের সদ্ব্যবহার করে জ্ঞান-নৈতিকতায় নিজেকে গড়তে হবে : সিবগাতুল্লাহ সিবগা
সিলেট সীমান্তে বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
মাধবপুরে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মাধবপুরে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top