প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৯:০৮:৪৬ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. মামুন মিয়া (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মামুন মিয়া ওই গ্রামের নিজাম মিয়ার ছেলে।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, গত কয়েক দিন ধরে মামুন তাঁর টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর মন্তব্য করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।
ওসি জানান, এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মামুনকে আটক করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।





