জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে হামে নতুন ভর্তি ১২৭


প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৮:০৯:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হাম ও উপসর্গে টানা তৃতীয় দিন মৃত্যুহীন কেটেছে। তবে হাসপাতালগুলোতে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে নতুন করে আরও ১২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৭ জনে।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৮১ জনেই রয়েছে। এর মধ্যে সিলেটে ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।

নতুন ভর্তি ১২৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১, কোম্পানীগঞ্জে ১, বিশ্বনাথে ৪, বিয়ানীবাজারে ৬, গোলাপগঞ্জে ১৫, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন রয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৬০৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৪, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০৫, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৮, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ৪, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৩, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৩, কোম্পানীগঞ্জে ৫, বিশ্বনাথে ৪, বিয়ানীবাজারে ৮, গোলাপগঞ্জে ১৫, ফেঞ্চুগঞ্জে ২, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫, ধর্মপাশায় ১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৭ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর হাম ও উপসর্গে এ পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৭২ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছেন। জেলাভিত্তিক মোট মৃত্যুর মধ্যে সিলেটে ৭৩, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জন।

অক্টোবরে প্রথম দিন একজনের মৃত্যুর পর টানা তিন দিন আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মৃত্যুহীন এই সময়েও হাসপাতালে রোগী ভর্তির চাপ কমেনি; আগের ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছিলেন ১৫৮ জন।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক

সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫

মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়

মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়

সর্বশেষ সংবাদ
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক
নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা
নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top