সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৮:০৭:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ১০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬২ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন।
রোববার (৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচাক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১০ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১, হবিগঞ্জ সদর হাসপাতালে ২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৭ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৮, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত শনাক্ত ৪৬২ জনের মধ্যে হবিগঞ্জে ১৯৮, সুনামগঞ্জে ১০৪, সিলেটে ১০০ এবং মৌলভীবাজারে ৪৭ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একজন করে রয়েছেন।






