জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

পাঠানটুলা জামেয়ায় সীরাতুন্নবী মাহফিলে আহমাদ শরীফ বিন আসাদ: মহানবীর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ


প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৭:০০:২৭ অপরাহ্ন

ইসলামিক স্কলার ও তরুণ গবেষক মুফতি আহমাদ শরীফ বিন আসাদ বলেছেন, মহানবী (সা.) ছিলেন মানবতার মুক্তিদূত। তাঁর শিক্ষা, আদর্শ ও জীবনাদর্শ অনুসরণের মধ্যেই মানবতার প্রকৃত মুক্তি নিহিত। মহানবী (সা.)-এর শিক্ষাজীবন ও শিক্ষাক্ষেত্রে মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
তিনি বলেন, জ্ঞানার্জন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে মহানবী (সা.) যে শিক্ষার ভিত্তি গড়ে দিয়েছিলেন, তা অনুসরণ করেই মুসলমানরা একসময় শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে।
তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলায় তামাদ্দুনিক ও সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামেয়া মিলনায়তনে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
মুফতি আহমাদ শরীফ বিন আসাদ বলেন, মহানবী (সা.)-এর জীবন ছিল জ্ঞান, শিক্ষা, নৈতিকতা ও মানবকল্যাণের অনন্য দৃষ্টান্ত। তিনি মানুষকে অজ্ঞতা ও অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছেন। তাঁর শিক্ষায় মানুষে মানুষে ভেদাভেদ, অন্যায় ও অবিচারের পরিবর্তে সাম্য, ন্যায়, মানবিকতা ও কল্যাণের শিক্ষা দেওয়া হয়েছে। তাই একজন আদর্শ মানুষ ও আলোকিত সমাজ গঠনে মহানবী (সা.)-এর জীবনাদর্শের চর্চা অপরিহার্য।
জামেয়ার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, উপাধ্যক্ষ (অতিরিক্ত) মাওলানা কমর উদ্দীন ও অধ্যাপক মাওলানা আব্দুন নুর।
সভাপতির বক্তব্যে আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, মুসলমানদের ইতিহাসে জ্ঞানচর্চা ও শিক্ষার যে সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, তা নতুন প্রজন্মকে জানাতে হবে। শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়; শিক্ষা মানুষের চরিত্র ও নৈতিকতা গঠনের মাধ্যম। মহানবী (সা.)-এর আদর্শে শিক্ষিত প্রজন্মই পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে তামাদ্দুনিক ও সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে জামেয়ার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল

মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল

হলি আর্ট যুব উন্নয়ন কেন্দ্রের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার

হলি আর্ট যুব উন্নয়ন কেন্দ্রের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার

গুয়াহাটিতে দুই দিনে ১৭ বাংলাদেশি গ্রেফতার

গুয়াহাটিতে দুই দিনে ১৭ বাংলাদেশি গ্রেফতার

দ. সুরমা কলেজে নবীনবরণে শিবিরের নবীনবরণ

দ. সুরমা কলেজে নবীনবরণে শিবিরের নবীনবরণ

সর্বশেষ সংবাদ
মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল
মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল
হাম-ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
পানির ন্যায্য হিস্যায় ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
পানির ন্যায্য হিস্যায় ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
রমজানে সিন্ডিকেট বরদাশত করবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
রমজানে সিন্ডিকেট বরদাশত করবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
হলি আর্ট যুব উন্নয়ন কেন্দ্রের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার
হলি আর্ট যুব উন্নয়ন কেন্দ্রের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার
গুয়াহাটিতে দুই দিনে ১৭ বাংলাদেশি গ্রেফতার
গুয়াহাটিতে দুই দিনে ১৭ বাংলাদেশি গ্রেফতার
নিউমুরিং টার্মিনাল চালাবে আমিরাতের ডিপি ওয়ার্ল্ড 
নিউমুরিং টার্মিনাল চালাবে আমিরাতের ডিপি ওয়ার্ল্ড 
দ. সুরমা কলেজে নবীনবরণে শিবিরের নবীনবরণ
দ. সুরমা কলেজে নবীনবরণে শিবিরের নবীনবরণ
মশা ও ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন : ফখরুল ইসলাম
মশা ও ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন : ফখরুল ইসলাম
সিলেটে বিজিবির দেড় কোটি টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে বিজিবির দেড় কোটি টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬১
সিলামে রাসেল হত্যা মামলার ২ আসামি সুনামগঞ্জে গ্রেপ্তার
সিলামে রাসেল হত্যা মামলার ২ আসামি সুনামগঞ্জে গ্রেপ্তার
সিলেটে আরও ১৫ ডেঙ্গুরোগী শনাক্ত : হাসপাতালে ৫০
সিলেটে আরও ১৫ ডেঙ্গুরোগী শনাক্ত : হাসপাতালে ৫০
সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top