খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৭:০৬:৩৫ অপরাহ্ন
বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব লালদিঘীরপারস্থ দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা এমরান আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন বি.কে.এম কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ১১ অক্টোবর রেজিস্ট্রারি মাঠে আল্লামা মামুনুল হকের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি সমাবেশকে সফল করতে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন বি.কে.এম সিলেট মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মুফতি আলী আহমদ, মাওলানা সানা উল্লাহ, হাফিজ মাওলানা হারুন রশিদ, মাওলানা কমর উদ্দিন, ডা. মাওলানা মোস্তফা আহমদ আজাদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা আব্দুল সালাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, প্রচার ও মিডিয়া সমন্বয়ক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, মাওলানা শামসুল ইসলাম, হাজী আব্বাস জালালী, মুহাম্মদ শাব্বির আহমদ, মুহাম্মদ সিকন্দর আলী, হাফিজ তারেক হাসান, মাওলানা আবুল কালাম, হাফিজ মাওলানা তফজ্জুল হক, মাওলানা বুকাইর আহমদ, মুহাম্মদ দেলোয়ার হোসেন, মাওলানা জহুরুল হক, মুফতি মোস্তফা হোসাইন, মাওলানা আবুল কালাম, মুহাম্মদ ইউসুফ প্রমুখ। বিজ্ঞপ্তি





