জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার


প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ৮:৫৭:০০ অপরাহ্ন

‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সিলেটে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট সার্কেলের উদ্যোগে রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে ১১৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

সেমিনারে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে সড়ক পারাপার, ট্রাফিক সাইন ও সিগন্যাল সম্পর্কে ধারণা, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার এবং চার চাকার যানবাহনে সিটবেল্ট পরার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। এছাড়া চলন্ত যানবাহনে হাত ও মাথা জানালার বাইরে না রাখা, রাস্তা ব্যবহারের সময় সতর্ক থাকা এবং নিরাপদ সড়ক গঠনে শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. ডালিম উদ্দীন, রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. মানিক খান, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক পুলিশ পরিদর্শক জাহেদুল ইসলাম এবং বিআরটিএ সিলেট সার্কেলের মোটরযান পরিদর্শক সফীকুল ইসলাম রাসেল।

বক্তারা বলেন, আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও আইন মানতে উৎসাহিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়ানো গেলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব।

তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে। নিরাপদ সড়ক গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
রাসেল শাহ হত্যার বিচার দাবিতে সিলামে মানববন্ধন

রাসেল শাহ হত্যার বিচার দাবিতে সিলামে মানববন্ধন

শাবির ভর্তি পরীক্ষার কমিটি গঠন

শাবির ভর্তি পরীক্ষার কমিটি গঠন

কলেজ জীবন একজন শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় :  আবুল হাসান এমপি

কলেজ জীবন একজন শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় :  আবুল হাসান এমপি

সর্বশেষ সংবাদ
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
হামে আরও ৩ জনের মৃত্যু
হামে আরও ৩ জনের মৃত্যু
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top