জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত


প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৬, ৮:২০:৩৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারের পক্ষ থেকে কোনো কাজ না দেওয়ার যে হুমকি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি, তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক দলীয় কর্মীসভায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে তিনি উন্নয়নকাজ করবেন না। তার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে নেওয়া শপথের সঙ্গে সাংঘর্ষিক।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, চিফ হুইপ তার বক্তব্যে বলেছেন- দলীয় প্রার্থী নির্বাচনে জয়ী না হলে আপনাদের আলমারিতে দাঁড়িয়ে থাকতে হবে। অন্য কেউ জয়ী হলে আমার কাছে আসতে পারবেন না, আমি কোনো কাজ দেব না। ওই ইউনিয়নের কপাল পুড়বে।
দল যাকে মনোনয়ন দেবে, তিনি জয়ী না হলে ওই ইউনিয়নে কোনও কাজ হবে না। তার এমন বক্তব্য স্থানীয় সরকার ব্যবস্থায় চরম হস্তক্ষেপের হুমকি, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন এবং জনগণের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভীতি সঞ্চারের নগ্ন প্রয়াস।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের এমপি ও মন্ত্রীদের অনেকে অতীতের ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর মতো বক্তব্য দিচ্ছেন, যা দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করছে। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে তারা নিজেরাই নব্য ফ্যাসিবাদের পরিচয় ধারণ করছেন। চব্বিশের জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। আমি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের আচরণ, বক্তব্য কিংবা কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

জাতীয় এর আরও খবর
সচিবালয় সরছে শেরেবাংলা নগরে

সচিবালয় সরছে শেরেবাংলা নগরে

ইন্টারনেট ব্যবহার বাড়লেও পিছিয়ে মোবাইল

ইন্টারনেট ব্যবহার বাড়লেও পিছিয়ে মোবাইল

আশায় বাংলাদেশ, অপেক্ষা বাস্তবায়নের

আশায় বাংলাদেশ, অপেক্ষা বাস্তবায়নের

ডেঙ্গু ও হামে আরও ১৩ জনের মৃত্যু

ডেঙ্গু ও হামে আরও ১৩ জনের মৃত্যু

সর্বশেষ সংবাদ
আজ মহাষ্টমী
আজ মহাষ্টমী
মদীনা মার্কেটে যুবদলের মিছিল সমাবেশ
মদীনা মার্কেটে যুবদলের মিছিল সমাবেশ
দ্রব্যমূল্য ও জ¦ালানি সংকট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট : ফখরুল ইসলাম
দ্রব্যমূল্য ও জ¦ালানি সংকট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট : ফখরুল ইসলাম
মহানগর শ্রমিক দলের ৪২ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনে মতবিনিময়
মহানগর শ্রমিক দলের ৪২ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনে মতবিনিময়
মাতৃসেবা ম্যাটসে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
মাতৃসেবা ম্যাটসে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
মালিনীছড়া চা-বাগানে পূজা পরিষদের বস্ত্র বিতরণ
মালিনীছড়া চা-বাগানে পূজা পরিষদের বস্ত্র বিতরণ
মিঠুর মৃত্যুতে আম্বরখানা পঞ্চায়েত কমিটির শোক
মিঠুর মৃত্যুতে আম্বরখানা পঞ্চায়েত কমিটির শোক
কুলাউড়া পৌর শ্রমিকদলের সভাপতি মোশারফ, সম্পাদক বাবলু
কুলাউড়া পৌর শ্রমিকদলের সভাপতি মোশারফ, সম্পাদক বাবলু
লিজাদের মাতৃবিয়োগে বিশ্বনাথ জামায়াতের শোক
লিজাদের মাতৃবিয়োগে বিশ্বনাথ জামায়াতের শোক
মানবসেবা ও এলাকার উন্নয়নই সমিতির অন্যতম প্রধান লক্ষ্য : খন্দকার সিপার আহমদ
মানবসেবা ও এলাকার উন্নয়নই সমিতির অন্যতম প্রধান লক্ষ্য : খন্দকার সিপার আহমদ
মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল বৈঠক
মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল বৈঠক
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতে মাঠে সিউক
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতে মাঠে সিউক
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে আরেক মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে আরেক মৃত্যু
বিজিবির সাড়ে ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
বিজিবির সাড়ে ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top