জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

৪৭১ পূজামণ্ডপে নিরাপত্তা মাঠে ৯০ মোবাইল টিম

প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৬, ৯:১৫:২৫ অপরাহ্ন

জেলা পুলিশের ব্রিফিং প্যারেড

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ১১টি উপজেলায় ৪৭১টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপের গুরুত্ব বিবেচনায় পুলিশ মোতায়েনের পাশাপাশি গঠন করা হয়েছে ৯০টি মণ্ডপভিত্তিক মোবাইল টিম।

শনিবার (১৮ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত ব্রিফিং প্যারডে এই তথ্য জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

জেলা পুলিশের ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মোঃ সম্রাট তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি মণ্ডপভিত্তিক টিমগুলো নিয়মিত পরিদর্শন করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। অধিক জনসমাগম হয়-এমন মণ্ডপগুলোতে যান ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে ট্রাফিক পুলিশ।

নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে সাদাপোশাকে উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ সদস্য গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দিতে প্রতিটি থানায় গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)। পুলিশ লাইন্সসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্যের স্ট্যান্ডবাই টিম।

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

প্রচ্ছদ এর আরও খবর
আজ মহাষ্টমী

আজ মহাষ্টমী

দ্রব্যমূল্য ও জ¦ালানি সংকট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট : ফখরুল ইসলাম

দ্রব্যমূল্য ও জ¦ালানি সংকট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট : ফখরুল ইসলাম

মহানগর শ্রমিক দলের ৪২ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনে মতবিনিময়

মহানগর শ্রমিক দলের ৪২ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনে মতবিনিময়

মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল বৈঠক

মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল বৈঠক

সর্বশেষ সংবাদ
আজ মহাষ্টমী
আজ মহাষ্টমী
মদীনা মার্কেটে যুবদলের মিছিল সমাবেশ
মদীনা মার্কেটে যুবদলের মিছিল সমাবেশ
দ্রব্যমূল্য ও জ¦ালানি সংকট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট : ফখরুল ইসলাম
দ্রব্যমূল্য ও জ¦ালানি সংকট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট : ফখরুল ইসলাম
মহানগর শ্রমিক দলের ৪২ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনে মতবিনিময়
মহানগর শ্রমিক দলের ৪২ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনে মতবিনিময়
মাতৃসেবা ম্যাটসে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
মাতৃসেবা ম্যাটসে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
মালিনীছড়া চা-বাগানে পূজা পরিষদের বস্ত্র বিতরণ
মালিনীছড়া চা-বাগানে পূজা পরিষদের বস্ত্র বিতরণ
মিঠুর মৃত্যুতে আম্বরখানা পঞ্চায়েত কমিটির শোক
মিঠুর মৃত্যুতে আম্বরখানা পঞ্চায়েত কমিটির শোক
কুলাউড়া পৌর শ্রমিকদলের সভাপতি মোশারফ, সম্পাদক বাবলু
কুলাউড়া পৌর শ্রমিকদলের সভাপতি মোশারফ, সম্পাদক বাবলু
লিজাদের মাতৃবিয়োগে বিশ্বনাথ জামায়াতের শোক
লিজাদের মাতৃবিয়োগে বিশ্বনাথ জামায়াতের শোক
মানবসেবা ও এলাকার উন্নয়নই সমিতির অন্যতম প্রধান লক্ষ্য : খন্দকার সিপার আহমদ
মানবসেবা ও এলাকার উন্নয়নই সমিতির অন্যতম প্রধান লক্ষ্য : খন্দকার সিপার আহমদ
মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল বৈঠক
মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল বৈঠক
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতে মাঠে সিউক
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতে মাঠে সিউক
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে আরেক মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে আরেক মৃত্যু
বিজিবির সাড়ে ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
বিজিবির সাড়ে ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top