জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

খাদিমপাড়ায় প্রহরী খুন : ছেলের মামলা, ১৩ শ্রমিক মুক্ত

প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৬, ৯:১৮:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর খাদিমপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে প্রহরী ইরফান আলীর (৬০) মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছেলে মোশহিদ শুক্রবার রাতে শাহপরান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ভবনের ১৩ শ্রমিককে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে পুলিশের অনুমতি ছাড়া তাঁদের এলাকা ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খাদিমপাড়ার ৪ নম্বর রোডের নুর প্যালেস নামের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলা থেকে ইরফান আলীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইরফান আলীর বাড়ি গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামে। প্রায় আড়াই বছর ধরে তিনি ওই ভবনে রাতের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার সকালে ভবনে কর্মরত শ্রমিকেরা চতুর্থ তলায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে শাহপরাণ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ভবনে কর্মরত ১৩ শ্রমিককে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের ভাষ্য অনুযায়ী, রাত ১২টা পর্যন্ত ইরফান আলী তাঁদের সঙ্গে ছিলেন। সকালে চতুর্থ তলায় তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও একটি রড জব্দ করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, এটি হত্যাকাণ্ডের ঘটনা। জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৩ শ্রমিককে পরে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা বর্তমানে ওই ভবনে কাজ করছেন। তবে পুলিশের অনুমতি ছাড়া তাঁদের এলাকা ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, নিহতের ছেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের দায়ী করে মামলা করেছেন। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

প্রচ্ছদ এর আরও খবর
আজ মহাষ্টমী

আজ মহাষ্টমী

দ্রব্যমূল্য ও জ¦ালানি সংকট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট : ফখরুল ইসলাম

দ্রব্যমূল্য ও জ¦ালানি সংকট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট : ফখরুল ইসলাম

মহানগর শ্রমিক দলের ৪২ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনে মতবিনিময়

মহানগর শ্রমিক দলের ৪২ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনে মতবিনিময়

মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল বৈঠক

মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল বৈঠক

সর্বশেষ সংবাদ
আজ মহাষ্টমী
আজ মহাষ্টমী
মদীনা মার্কেটে যুবদলের মিছিল সমাবেশ
মদীনা মার্কেটে যুবদলের মিছিল সমাবেশ
দ্রব্যমূল্য ও জ¦ালানি সংকট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট : ফখরুল ইসলাম
দ্রব্যমূল্য ও জ¦ালানি সংকট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট : ফখরুল ইসলাম
মহানগর শ্রমিক দলের ৪২ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনে মতবিনিময়
মহানগর শ্রমিক দলের ৪২ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনে মতবিনিময়
মাতৃসেবা ম্যাটসে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
মাতৃসেবা ম্যাটসে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
মালিনীছড়া চা-বাগানে পূজা পরিষদের বস্ত্র বিতরণ
মালিনীছড়া চা-বাগানে পূজা পরিষদের বস্ত্র বিতরণ
মিঠুর মৃত্যুতে আম্বরখানা পঞ্চায়েত কমিটির শোক
মিঠুর মৃত্যুতে আম্বরখানা পঞ্চায়েত কমিটির শোক
কুলাউড়া পৌর শ্রমিকদলের সভাপতি মোশারফ, সম্পাদক বাবলু
কুলাউড়া পৌর শ্রমিকদলের সভাপতি মোশারফ, সম্পাদক বাবলু
লিজাদের মাতৃবিয়োগে বিশ্বনাথ জামায়াতের শোক
লিজাদের মাতৃবিয়োগে বিশ্বনাথ জামায়াতের শোক
মানবসেবা ও এলাকার উন্নয়নই সমিতির অন্যতম প্রধান লক্ষ্য : খন্দকার সিপার আহমদ
মানবসেবা ও এলাকার উন্নয়নই সমিতির অন্যতম প্রধান লক্ষ্য : খন্দকার সিপার আহমদ
মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল বৈঠক
মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল বৈঠক
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতে মাঠে সিউক
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতে মাঠে সিউক
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে আরেক মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে আরেক মৃত্যু
বিজিবির সাড়ে ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
বিজিবির সাড়ে ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top