জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

‘উদ্যোগ’ থেকে ঋণ পেতে হবিগঞ্জসহ ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন


প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৬, ৬:৩৪:৪৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকারের নেওয়া ‘উদ্যোগ’ প্রকল্প থেকে ঋণ পেতে প্রথম পর্যায়ে ৮ জেলায় আবেদন পড়েছে ১৮ হাজার ৪৪৪টি। মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা— এই আট জেলার বিভিন্ন ব্যাংকের শাখায় এসব আবেদন জমা পড়ার তথ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার উপজেলা পর্যায়ে সব বাণিজ্যিক ব্যাংকের শাখায় আবেদন গ্রহণ করা হয়। আগামী ১ নভেম্বর থেকে বাকি ৫৬ জেলায় আবেদন গ্রহণ করা হবে কেন্দ্রীয় ব্যাংকের তরফে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আট জেলার মধ্যে নেত্রকোণায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন পড়ে। এর পরই রংপুর জেলায় ২ হাজার ৭৪৫টি ও নওগাঁয় ২ হাজার ৪৫৬টি আবেদন পড়ে। এছাড়া মানিকগঞ্জে এক হাজার ৩৪৩টি, ফেনীতে এক হাজার ২৬১টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, ভোলায় এক হাজার ৫৪৫টি ও হবিগঞ্জে এক হাজার ৫৫২টি আবেদন জমা হয়। উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ২৮ বছর বয়সী উদ্যোক্তাদের অর্থায়ন করতে গত ১৬ সেপ্টেম্বর ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।
কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্ট-আপ উদ্যোগসহ অন্যান্য বৈধ ব্যবসায় এ অর্থায়ন নিতে পারবেন উদ্যোক্তরা। এতে অর্থায়নের সর্বোচ্চ পরিমাণ হবে ২০ লাখ টাকা। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ হিসেবে, বাকিটা ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা।
ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ হিসেবে দেওয়া অর্থ পরিশোধ না করলে অনুদান হিসেবে দেওয়া অর্থের পুরোটা ঋণে রুপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ অনুদান নিশ্চিত করতে ঋণের পুরোটা পরিশোধ করতে হবে উদ্যোক্তাকে।

জাতীয় এর আরও খবর
ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান

ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান

বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০

বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০

ধ্বংস করা হচ্ছে ইভিএম

ধ্বংস করা হচ্ছে ইভিএম

ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি

ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি

সর্বশেষ সংবাদ
সিলেট সীমান্তে ৫৭ পুজামন্ডপের বিশেষ নিরাপত্তায় ১৯ বিজিবি
সিলেট সীমান্তে ৫৭ পুজামন্ডপের বিশেষ নিরাপত্তায় ১৯ বিজিবি
বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জকিগঞ্জে পূজামন্ডপে ফাহিম আল ট্রাস্টের অনুদান
জকিগঞ্জে পূজামন্ডপে ফাহিম আল ট্রাস্টের অনুদান
যাদুকাটা থেকে বালু উত্তোলন শুরু
যাদুকাটা থেকে বালু উত্তোলন শুরু
শেফ পেশায় তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
শেফ পেশায় তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন
জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন
কানাইঘাটে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
কানাইঘাটে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জে ৬২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
সুনামগঞ্জে ৬২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১১৮
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১১৮
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
গোলাপগঞ্জে অপহৃত স্কুলছাত্রী কোম্পানীগঞ্জে উদ্ধার
গোলাপগঞ্জে অপহৃত স্কুলছাত্রী কোম্পানীগঞ্জে উদ্ধার
রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ যুবক আটক
রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ যুবক আটক
মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা হুতির
মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা হুতির
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংস
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংস
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top