জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি


প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৬, ৭:৫৫:৩৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে দেশের অর্থনীতিতে বিপুল ব্যয় সাশ্রয় সম্ভব। বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে দেশে নগদ লেনদেনের বার্ষিক ব্যয় ছিল প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা ওই বছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ২৪ শতাংশ। বিপরীতে, ডিজিটাল লেনদেনের ব্যয় ছিল মাত্র ৫ হাজার ৯৬৪ কোটি টাকা বা জিডিপির শূন্য দশমিক ১১ শতাংশ। অর্থাৎ নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় প্রায় ২৮ গুণ বেশি।

বাংলাদেশ ব্যাংকের ‘দ্য কস্ট অব ক্যাশ স্টাডি ইন বাংলাদেশ: কম্পারেটিভ অ্যানালাইসিস অব ক্যাশ অ্যান্ড ডিজিটাল পেমেন্ট’ শীর্ষক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, মাথাপিছু বার্ষিক নগদ লেনদেনের ব্যয় ৯ হাজার ৯৩৮ টাকা। ডিজিটাল লেনদেনে এ ব্যয় মাত্র ৩৪৮ টাকা।

গবেষণায় বলা হয়েছে, নগদ লেনদেনের কারণে ব্যাংকগুলোকে বছরে প্রায় ৩৬ হাজার ৮০০ কোটি টাকা এবং ভোক্তাদের ২৮ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়। এ ছাড়া নগদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের বার্ষিক ব্যয় প্রায় ৪০০ কোটি টাকা। এসব ব্যয়ের মধ্যে রয়েছে টাকা ছাপানো, পরিবহন, নিরাপত্তা, ব্যাংকের শাখা ও এটিএম পরিচালনা এবং নগদ অর্থ ব্যবহার করতে মানুষের ব্যয় করা সময়ের মূল্য।

গবেষণায় আরও উঠে এসেছে, ছায়া অর্থনীতির কারণে বছরে সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ ৯৩ হাজার ৩০০ কোটি টাকা। এ ক্ষতি হিসাবের বাইরে রাখলেও নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় প্রায় ১২ গুণ বেশি।

তবে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে বেশি মাশুল, দুর্বল ইন্টারনেট, প্রতারণার ঝুঁকি, লেনদেন ব্যর্থতা ও অর্থ নিষ্পত্তিতে বিলম্ব বড় বাধা। বর্তমানে দেশের মোট লেনদেনের ৮০ শতাংশের বেশি নগদে সম্পন্ন হয়।

এসব বাধা কমাতে বাংলাদেশ ব্যাংক ‘বাংলা কিউআর’ চালু করেছে। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে বাংলা কিউআর লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি শূন্য শতাংশ নির্ধারণ করা হয়েছে। গবেষণায় ডিজিটাল লেনদেনকে সাশ্রয়ী, নিরাপদ ও নির্ভরযোগ্য করার পাশাপাশি গ্রাহক সুরক্ষা, আন্তসংযোগ এবং জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

জাতীয় এর আরও খবর
নামজারিতে নতুন নিয়ম, আবেদন অনলাইনে

নামজারিতে নতুন নিয়ম, আবেদন অনলাইনে

২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

উচ্চ মূল্যস্ফীতি ও ঋণের চাপে অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি ও ঋণের চাপে অর্থনীতি

১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার

১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার

সর্বশেষ সংবাদ
সিলেটে রোমাঞ্চকর লড়াইয়ে চট্টগ্রামকে ১০ রানে হারাল খুলনা
সিলেটে রোমাঞ্চকর লড়াইয়ে চট্টগ্রামকে ১০ রানে হারাল খুলনা
সিলেটে বিভাগীয় মানবাধিকার কর্মশালা
সিলেটে বিভাগীয় মানবাধিকার কর্মশালা
শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব
শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব
বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬
বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬
জুড়ীতে নদীভাঙনে ভিটামাটি হারানোর হুমকিতে কয়েকটি পরিবার
জুড়ীতে নদীভাঙনে ভিটামাটি হারানোর হুমকিতে কয়েকটি পরিবার
চট্টগ্রামে ৩ ঘণ্টা দেরিতে ছাড়ল সিলেটগামী পাহাড়িকা
চট্টগ্রামে ৩ ঘণ্টা দেরিতে ছাড়ল সিলেটগামী পাহাড়িকা
জৈন্তার যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
জৈন্তার যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৩২
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৩২
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
পুলিশের পোশাকে পূজামণ্ডপে গান, এএসআই ক্লোজড
পুলিশের পোশাকে পূজামণ্ডপে গান, এএসআই ক্লোজড
কানাইঘাটে অটোরিকশা চালক হত্যা, গ্রেফতার ৫
কানাইঘাটে অটোরিকশা চালক হত্যা, গ্রেফতার ৫
সিলেট সীমান্তে বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
কানাইঘাট সীমান্তে বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
কানাইঘাট সীমান্তে বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
চা বাগান থেকে ৭ জুয়াড়ি আটক
চা বাগান থেকে ৭ জুয়াড়ি আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top