চা বাগানের পূজামণ্ডপ পরিদর্শনে রাগীব আলী
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৬, ৬:৫৩:১০ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের মালনীছড়া ও হিলুয়াছড়া (তেলিহাটি) চা বাগানের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাগীব আলী। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তিনি পৃথকভাবে চা বাগান দুটির পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে রাগীব আলী শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, উৎসবের আনন্দ সবার জন্য সমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে আবহমান বাংলার সুদৃঢ় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসবমুখর, সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে হবে।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও সুশৃঙ্খলভাবে তাঁদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। চা বাগান এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এবং সিলেট টি কোম্পানি লিমিটেড সবসময় বাগানবাসীর পাশে রয়েছে। পারস্পরিক ঐক্য ও ভালোবাসাই দুর্গোৎসবের মূল বার্তা।
মালনীছড়া চা বাগানের পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির পৃষ্ঠপোষক ও বাগানের সহকারী মহাব্যবস্থাপক মো. আজম আলী, শিক্ষানুরাগী নাজমা আক্তার কলি, টুকেরবাজার ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী সালমা বেগম, সহকারী ব্যবস্থাপক মো. আব্দুল মুনায়েম ও সুকুমার সরকার, উপদেষ্টা সৈয়দ সোয়েব আহমদ ও মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া উপস্থিত ছিলেন সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের উপদেষ্টা হৃদেশ মুদি, সহ-উপদেষ্টা জিতেন সবর, বিক্রম গোয়ালা, সুফল বাড়াইক ও দুলাল বাউরী, সভাপতি জয় মাতাত্ম কুর্মি, সহ-সভাপতি সঞ্জয় বাউরী শিবা, সন্তোষ নায়েক, বচন কালোয়ার ও সঞ্জয় বাউরী শাকিল, সাধারণ সম্পাদক সুজিত দেব, কোষাধ্যক্ষ চম্পক বাউরী, সহ-কোষাধ্যক্ষ দিলীপ বাউরী, রানা বাউরী, অনিক দেব, প্রকাশনা সম্পাদক সাজন কালোয়ার, আপ্যায়ন সম্পাদক সঞ্জিত বাউরী, বিকাশ বাউরী, বাবলু সবর, বিশ্বজিৎ বারাইক ও টিটু মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অন্যদিকে, হিলুয়াছড়া চা বাগানের পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাগানের সহকারী ব্যবস্থাপক মো. মোর্শেদ খান, টিলা করণিক মো. জাহিদুর রহমান, মো. সাব্বির আহমদ, মো. হাসেন আলী, মজেন গঞ্জ, রিতা নায়েক, দয়াল বাউরী, লাল বাবু রায় জয়, প্রধান শিক্ষক বিক্রম গোয়ালা ও রিপন দেবনাথ।
এ সময় দুর্গাপূজা উদযাপন কমিটি-২০২৬-এর সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ রঞ্জন কুর্মী, সহ-সভাপতি বিমল গঞ্জু, রণজিৎ বাউরী, দিপু গঞ্জু ও রাধামনি মুন্ডা, সাধারণ সম্পাদক কাজল দেবনাথ, কোষাধ্যক্ষ কার্তিক বৈদ্য, সাংস্কৃতিক সম্পাদক বাবুল বাউরী (কৃষ্ণ), সাংগঠনিক সম্পাদক মিলন মুন্ডা, সহ-সাংগঠনিক সম্পাদক শিবু বাউরী, মনা বাউরী ও অনিল মাহালি, সহ-কোষাধ্যক্ষ জয় গঞ্জু ও সুশীল বাউরী, সহ-দপ্তর সম্পাদক মেঘাই দাস, প্রচার সম্পাদক অনিক গঞ্জু, সহ-প্রচার সম্পাদক মিঠুন কালিন্দি, তথ্যবিষয়ক সম্পাদক সুদীপ গঞ্জু, সহ-দপ্তর সম্পাদক সুদর্শন সবর, আপ্যায়ন সম্পাদক কেসব সবরসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






