সিলেটে বিভাগীয় মানবাধিকার কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৬, ৮:৪৫:৩৮ অপরাহ্ন

মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকারবিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা।
বুধবার সকাল ১০টায় নগরীর আম্বরখানাস্থ একটি হোটেলে ‘মাসিক আইন ও বিচার’ পত্রিকার পরিচালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিচার বিভাগ, শিক্ষাঙ্গন, আইন পেশা, সামাজিক সংগঠন ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা মনজুরে মাওলা। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা। সভাপতিত্ব করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের সিলেট জেলা শাখার সভাপতি মারুফ বখতিয়ার চৌধুরী খুররম চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ‘মাসিক আইন ও বিচার’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উপদেষ্টা অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর আনিসুজ্জামান; রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২-এর সাবেক গভর্নর ও সিলেটের মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর; সংগঠনের উপদেষ্টা মো. লিয়াকত আলী খান এবং বিএনপির সিলেট জেলা শাখার সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ রাসেল।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা শাখার সহসভাপতি শহিদুর রহমান ও হাফিজ মাসুম আহমদ দুধরচকি, জান্নাত আরা খান রোপা, মহিলা বিষয়ক সম্পাদক রুনা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমদ শাকেরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মানবাধিকারকর্মীরা।
কর্মশালায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক (প্রশাসন) বাবুল সরকার, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ইবনুল সাঈদ রানা, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জামিল বখত চৌধুরী, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শরীফ উদ্দিন, নাটোর জেলা শাখার সভাপতি মো. আব্দুস শহীদ এবং হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মো. মামুনুর রহমান।
বক্তারা মানবাধিকার রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ, নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি সহায়তা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোস্তফা আহমদ আজাদ ও যুগ্ম সম্পাদক এম রুহেল লস্কর। কর্মশালা শেষে মানবাধিকারবিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি





