জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ

নবীগঞ্জের হাওর-বিল কচুরিপানায় ঘেরা, দুশ্চিন্তায় কৃষক


প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৬:৩৭:১৬ অপরাহ্ন

নবীগঞ্জ প্রতিনিধি : দিন বদলের সঙ্গে বদলে যাচ্ছে দেশের বিভিন্ন হাওর-বিলের চিত্র। একসময় এসব হাওর-বিলে বোরো ধান চাষ করে জীবিকা নির্বাহ করতেন হাজারো কৃষক। কার্তিক মাসের শুরু থেকেই বোরো ধান উৎপাদনের প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরি ও জমি প্রস্তুতের কাজে ব্যস্ত হয়ে পড়তেন তাঁরা। কিন্তু এবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওর-বিলে কচুরিপানার বিস্তারে বোরো চাষ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার অধিকাংশ এলাকার বোরো কৃষক এবার জমি প্রস্তুত করতে হিমশিম খাচ্ছেন। তাঁদের উদ্বেগের প্রধান কারণ, বোরো চাষের উপযোগী জমির বড় একটি অংশ কচুরিপানায় আচ্ছাদিত। এসব কচুরিপানা পরিষ্কার করতে অতিরিক্ত শ্রমিক নিয়োগ ও বাড়তি অর্থ ব্যয় করতে হবে। ফলে উৎপাদন খরচ বাদ দিয়ে শেষ পর্যন্ত কতটুকু লাভ থাকবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন কৃষকেরা।
উপজেলার বিভিন্ন মৌজার অধীন ছোট-বড় হাওর ও বিল ঘুরে দেখা গেছে, অনেক বোরো জমি কচুরিপানায় ঢেকে রয়েছে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের বছরগুলোতে বন্যা ও বৃষ্টির পানি সহজেই নিষ্কাশিত হতো। কিন্তু এবার বিভিন্ন হাওর-বিলে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কচুরিপানার বিস্তার বেড়েছে বলে তাঁদের অভিযোগ। এতে দরিদ্র ও মধ্যবিত্ত কৃষকেরা শ্রমিক দিয়ে জমি পরিষ্কার করে চাষাবাদ শুরু করতে গিয়ে বাড়তি দুর্ভোগের মুখে পড়ছেন।
কৃষক সুলেমান জানান, দিন দিন দ্রব্যমূল্য ও কৃষিকাজের ব্যয় বাড়ছে। অথচ কৃষকের প্রধান ভরসা ধানের দাম সে অনুযায়ী বাড়েনি। এ অবস্থায় বাড়তি মজুরি দিয়ে বোরো জমি থেকে কচুরিপানা পরিষ্কার করানো তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। ফলে এবার বোরো চাষে লোকসানের আশঙ্কা করছেন তিনি।
এদিকে, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, হাওর-বিল, খাল ও জলাশয়ে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ কেন বাধাগ্রস্ত হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁদের মতে, বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ ও নিষ্কাশনব্যবস্থা ব্যাহত হওয়ার কারণ অনুসন্ধান করে দায়ীদের শনাক্ত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ দখল কিংবা অনিয়মের কারণে জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে থাকলে তদন্তসাপেক্ষে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে হবে।
স্থানীয়দের আশঙ্কা, হাওর-বিল ও খালগুলোর পানি নিষ্কাশনব্যবস্থা স্বাভাবিক করা না গেলে কচুরিপানার বিস্তার এবং বাড়তি উৎপাদন খরচের কারণে বোরো চাষে কৃষকদের আগ্রহ কমে যেতে পারে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রান্তিক ও মধ্যবিত্ত কৃষকেরা। তাই কৃষকদের স্বার্থ রক্ষা, হাওর-বিলের পরিবেশ সংরক্ষণ এবং বোরো আবাদ নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল।

হবিগঞ্জ এর আরও খবর
হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

আইফোনের লোভে বন্ধুকে খুন

আইফোনের লোভে বন্ধুকে খুন

ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত

ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত

সর্বশেষ সংবাদ
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
এইচএসসি ও সমমানের ফল কাল
এইচএসসি ও সমমানের ফল কাল
২৮ বিভাগের শীর্ষ মেধাবীদের সংবর্ধনা শাবি ছাত্রশিবিরের
২৮ বিভাগের শীর্ষ মেধাবীদের সংবর্ধনা শাবি ছাত্রশিবিরের
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top