জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

মুক্তাক্ষরের শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব 


প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৫:৪৮:০১ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি উৎসবের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তাক্ষর’। শনিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিজন শামসুল বাসিত শের। এ সময় মুক্তাক্ষরের উপদেষ্টা ড. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী। তিনি মুক্তাক্ষরের নজরুলবিষয়ক বিভিন্ন সময়ের আয়োজনের স্থিরচিত্র নিয়ে প্রকাশিত ব্রোশিয়ারের মোড়ক উন্মোচন করেন এবং গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী সালেহ আহমেদ খসরু।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা মনোজ্ঞ আবৃত্তি পরিবেশন করেন। তাঁদের মধ্যে ছিলেন চট্টগ্রামের দেবাশীষ রুদ্র, হবিগঞ্জের অজয় রায়, মৌলভীবাজারের হামিদা বেগম ঝুমা, সুনামগঞ্জের মিজানুর রহমান মিজান এবং সিলেটের নন্দিতা দত্ত।
এছাড়া স্বরচিত কবিতা পাঠ করেন ঢাকার কবি মো. জাহিদ হোসেন, জগন্নাথপুরের শেখর আচার্য, বিয়ানীবাজারের আজিজ ইবনে গণি এবং ফেঞ্চুগঞ্জের সুহেনা আক্তার প্রিন্সেস হেনা। সিলেটের স্থানীয় সাহিত্যিক ও ছড়াকারদের মধ্যে উপস্থিত ছিলেন অজিত রায় ভজন, দিলোয়ার হোসেন দিলু, সজল ঘোষ, কবি অমিতা বর্ধন, হিমাংশু রায় হিমেল, সাজন আহমদ সাজু, খালেদ উদ্দিন ও মুন্নি আক্তার প্রমুখ। মুক্তাক্ষর সিলেট ও ছাতক শাখার শিক্ষার্থীদের পাশাপাশি দর্শকসারিতে উপস্থিত অনেক শিশুও স্বতঃস্ফূর্তভাবে আবৃত্তিতে অংশ নেয়।
বিমল করের সভাপতিত্বে এবং পুনম কর পূজা ও শ্রেয়া সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করেন স্বপ্ন কর। নজরুল বর্ষের আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রামের আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্র ও হবিগঞ্জের আবৃত্তিশিল্পী অজয় রায়। সন্ধ্যায় শিশু-কিশোরদের নাশতা পরিবেশনের পর স্থানীয় বরেণ্য কবিদের মাধ্যমে অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও অতিথিদের মধ্যে কলম ও উৎসব ক্রেস্ট বিতরণ করা হয়। এ ছাড়া বিমল করের কণ্ঠে শত আবৃত্তির কবিতায় সেরা কবি নির্বাচিত হওয়ায় মাসুদা সিদ্দিকা রুহীকে প্রধান অতিথির মাধ্যমে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

বালুর নিচে ভারতীয় পণ্য, গ্রেফতার ১

বালুর নিচে ভারতীয় পণ্য, গ্রেফতার ১

বালাগঞ্জে চাচা হত্যা চট্টগ্রামে গ্রেফতার ৩

বালাগঞ্জে চাচা হত্যা চট্টগ্রামে গ্রেফতার ৩

কোম্পানীগঞ্জে এসআরবির ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার

কোম্পানীগঞ্জে এসআরবির ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার

সর্বশেষ সংবাদ
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
বালুর নিচে ভারতীয় পণ্য, গ্রেফতার ১
বালুর নিচে ভারতীয় পণ্য, গ্রেফতার ১
বালাগঞ্জে চাচা হত্যা চট্টগ্রামে গ্রেফতার ৩
বালাগঞ্জে চাচা হত্যা চট্টগ্রামে গ্রেফতার ৩
কোম্পানীগঞ্জে এসআরবির ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার
কোম্পানীগঞ্জে এসআরবির ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার
আশা’র মাঠকর্মীর টাকা ছিনতাই, গ্রেফতার ১
আশা’র মাঠকর্মীর টাকা ছিনতাই, গ্রেফতার ১
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
আখতারুজ্জামানের জামিন বহাল 
আখতারুজ্জামানের জামিন বহাল 
হাম-ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু
সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতির শোক
সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতির শোক
যুবদল নেতার মৃত্যুতে কয়ছর এমপির শোক
যুবদল নেতার মৃত্যুতে কয়ছর এমপির শোক
তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
প্রধানমন্ত্রী বরাবর গণদাবি ফোরামের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবর গণদাবি ফোরামের স্মারকলিপি
ফুটপাত দখলমুক্ত করতে মাঠে সিসিক প্রশাসক
ফুটপাত দখলমুক্ত করতে মাঠে সিসিক প্রশাসক
জেলা প্রশাসকের সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় নেতৃবৃন্দের সাক্ষাৎ
জেলা প্রশাসকের সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় নেতৃবৃন্দের সাক্ষাৎ
অ্যাডভোকেট মোমিন ও নাচনকে ১৯ নম্বর ওয়ার্ডবাসীর সংবর্ধনা
অ্যাডভোকেট মোমিন ও নাচনকে ১৯ নম্বর ওয়ার্ডবাসীর সংবর্ধনা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top