জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

জৈন্তায় যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ


প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৫:৫০:২৯ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে আগামী সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসিম কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন ও উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষা, কর্মমুখী প্রশিক্ষণ এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে তরুণদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপজেলার দরবস্ত ইউনিয়নের হাজারী সেনগ্রামের ‘সোনার বাংলা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম’-এর পরিচালক সাইফ উদ্দিনসহ কয়েকজন সফল যুব উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র এবং উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

সিলেট এর আরও খবর
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

বালুর নিচে ভারতীয় পণ্য, গ্রেফতার ১

বালুর নিচে ভারতীয় পণ্য, গ্রেফতার ১

বালাগঞ্জে চাচা হত্যা চট্টগ্রামে গ্রেফতার ৩

বালাগঞ্জে চাচা হত্যা চট্টগ্রামে গ্রেফতার ৩

কোম্পানীগঞ্জে এসআরবির ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার

কোম্পানীগঞ্জে এসআরবির ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার

সর্বশেষ সংবাদ
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
বালুর নিচে ভারতীয় পণ্য, গ্রেফতার ১
বালুর নিচে ভারতীয় পণ্য, গ্রেফতার ১
বালাগঞ্জে চাচা হত্যা চট্টগ্রামে গ্রেফতার ৩
বালাগঞ্জে চাচা হত্যা চট্টগ্রামে গ্রেফতার ৩
কোম্পানীগঞ্জে এসআরবির ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার
কোম্পানীগঞ্জে এসআরবির ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার
আশা’র মাঠকর্মীর টাকা ছিনতাই, গ্রেফতার ১
আশা’র মাঠকর্মীর টাকা ছিনতাই, গ্রেফতার ১
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
আখতারুজ্জামানের জামিন বহাল 
আখতারুজ্জামানের জামিন বহাল 
হাম-ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু
সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতির শোক
সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতির শোক
যুবদল নেতার মৃত্যুতে কয়ছর এমপির শোক
যুবদল নেতার মৃত্যুতে কয়ছর এমপির শোক
তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
প্রধানমন্ত্রী বরাবর গণদাবি ফোরামের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবর গণদাবি ফোরামের স্মারকলিপি
ফুটপাত দখলমুক্ত করতে মাঠে সিসিক প্রশাসক
ফুটপাত দখলমুক্ত করতে মাঠে সিসিক প্রশাসক
জেলা প্রশাসকের সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় নেতৃবৃন্দের সাক্ষাৎ
জেলা প্রশাসকের সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় নেতৃবৃন্দের সাক্ষাৎ
অ্যাডভোকেট মোমিন ও নাচনকে ১৯ নম্বর ওয়ার্ডবাসীর সংবর্ধনা
অ্যাডভোকেট মোমিন ও নাচনকে ১৯ নম্বর ওয়ার্ডবাসীর সংবর্ধনা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top