জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

যুব দিবসের আলোচনা সভায় বিভাগীয় কমিশনার:  চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে


প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৬:৫৮:৩০ অপরাহ্ন

শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। তিনি বলেন, দক্ষ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলে চাকরি আপনার পেছনে দৌড়াবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন প্রযুক্তি ও প্রতিষ্ঠানের কার্যক্রম আয়ত্ত করতে পারলে শুধু স্বাবলম্বী হওয়াই নয়, সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবেও নিজেকে পরিচিত করা সম্ভব।
তিনি আরও বলেন, অনার্স-মাস্টার্স সম্পন্ন করেও অনেকে সম্মানজনক চাকরি পাচ্ছেন না। নিরুপায় হয়ে একাডেমিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্য না থাকলেও যেকোনো চাকরি নিতে বাধ্য হচ্ছেন। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
রোববার সকালে সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ রানা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রউফ শাহ।
শুভেচ্ছা বক্তব্য দেন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা ও সংগঠক মো. নজরুল ইসলাম, আদর্শ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. আনোয়ার হোসেন রাজু, তাছনিম টেইলারিং হাউজের পরিচালক জেলি বেগম এবং ইয়ুথ সিলেটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, আদর্শ যুব সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল জলিল সামায়ুন, সোশ্যাল ইকোনমিক সোসাইটির সভাপতি ফাহিমা আহাদ কুমকুম, মো. শাহ আলম, কয়ছর আহমদ কাওছার, মো. নিজাম উদ্দিন, শারমিন কবির ও আলী আহসান হাবিবসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব প্রশিক্ষণ কেন্দ্র জামে মসজিদের ইমাম মাওলানা মিসবাউল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন তপন চন্দ্র দাস।
আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি জেলা পর্যায়ে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের হাতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে আল ইসলাহ উত্তর বালুচরের শায়ান বুটিক হাউজের স্বত্বাধিকারী কাজী লিপা রহমানকে এক লাখ টাকার ঋণের চেক এবং খাদিমনগরের বাহুবল এলাকার ধ্রুব টেইলার্স অ্যান্ড ফেব্রিকসের স্বত্বাধিকারী মনি দেবনাথকে এক লাখ টাকার ঋণের চেক প্রদান করা হয়।
এ ছাড়া ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় বাণিজ্যিক বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করায় রোজিনা বেগমকে পুরস্কৃত করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে সফল উদ্যোক্তা ও সমাজকর্মীদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১

কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস

কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস

বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২

বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২

সর্বশেষ সংবাদ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন
চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন
জিলুর মৃত্যুবার্ষিকীতে যুবদলের দোয়া মাহফিল
জিলুর মৃত্যুবার্ষিকীতে যুবদলের দোয়া মাহফিল
ওসমানীনগরে ৫০ কোটি টাকা ব্যয়ে মাদ্রাসা ভবন উদ্বোধন
ওসমানীনগরে ৫০ কোটি টাকা ব্যয়ে মাদ্রাসা ভবন উদ্বোধন
আমার দেশ ছিঁড়ে ফেলার ভিডিও বার্তার নিন্দা এনইসির
আমার দেশ ছিঁড়ে ফেলার ভিডিও বার্তার নিন্দা এনইসির
সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ
সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ
কোম্পানীগঞ্জে ৮৪ লাখ টাকার ওষুধ উদ্ধার
কোম্পানীগঞ্জে ৮৪ লাখ টাকার ওষুধ উদ্ধার
আস্থায় ফিরছে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো
আস্থায় ফিরছে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো
নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মরতরা 
নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মরতরা 
সিনহা হত্যা মামলা আপিল বিভাগে, শুনানি ১ ডিসেম্বর
সিনহা হত্যা মামলা আপিল বিভাগে, শুনানি ১ ডিসেম্বর
৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা
৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top