জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মরতরা 


প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৭:২৭:৫৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: নতুন বেতনকাঠামো অনুযায়ী রোববার সকালে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন পেয়েছেন। তারা অক্টোবর মাসের বেতনের পাশাপাশি আগের তিন মাসের (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) বাড়তি বেতনের বকেয়া টাকাও পেয়েছেন।
১৪ লাখ সরকারি কর্মচারী, আট লাখ পেনশনভোগী ও ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষকের প্রায় সবাই বাড়তি বেতন পেলেও বেতন নির্ধারণ (পে ফিক্সেশন) করতে না পারায় কেউ কেউ বেতন পাননি। তাদের সংখ্যা এক লাখের কাছাকাছি বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।
বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, সকাল ১০টার পর থেকে তাদের মুঠোফোনে নতুন বেতনের হিসাবে টাকা পাওয়ার বার্তা এসেছে। যাঁদের পে ফিক্সেশন চূড়ান্ত হয়নি, তাঁরা আগামী ২-৩ দিনের পাবেন বলে আশা করছেন তাঁরা।
সূত্রগুলো জানায়, নতুন বেতনকাঠামোতে কিছু জটিলতা রয়ে গেছে এখনো। তা দূর করতে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ; আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বেশ কিছু মন্ত্রণালয় ও বিভাগের অনেক কর্মচারী আবেদন করেছেন।
কর্মচারীদের অভিযোগ, নতুন বেতনকাঠামোয় বেতন নির্ধারণ করতে গিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জ্যেষ্ঠতা ও গ্রেডের ক্রমে অসংগতি দেখা দিয়েছে। বাড়িভাড়া ভাতা নিয়েও রয়েছে অসংগতি। ফলে কেউ প্রত্যাশিত আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, আবার কারও ক্ষেত্রে পদোন্নতির পরও মোট আয় কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আজ পর্যন্ত এগুলোর সুরাহা হয়নি।
এগুলো নিয়ে কাজ চলছে বলে জানা গেছে।
গত ১৭ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ এবং গ্রেড ১২ থেকে ২০ পর্যন্ত মূল বেতন ১১৫ থেকে ১৪২ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এই বেতন কাঠামো গত ১ জুলাই থেকে বাস্তবায়িত হচ্ছে। তবে একসঙ্গে নয়, ধাপে ধাপে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতনকাঠামোতে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৫০ শতাংশ হারে পেয়েছেন। গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে তা যুক্ত হয়েছে। তবে ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত তাঁরা এই বৃদ্ধির ৭৫ শতাংশ পাবেন এবং ১ জুলাই ২০২৭ থেকে বার্ষিক বেতন বৃদ্ধিসহ নতুন বেতন স্কেলের ১০০ শতাংশ কার্যকর হবে।
অন্যান্য সব ভাতা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে যে হারে পাওয়া যাচ্ছিল, সেই বিদ্যমান হারেই দেওয়া হচ্ছে। নতুন প্রজ্ঞাপনে নির্ধারিত সংশোধিত ভাতার হার ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হবে। এর আগে সর্বশেষ জাতীয় বেতনকাঠামো চালু হয়েছিল ২০১৫ সালে। সেটিই এত দিন সর্বোচ্চ বেতন বৃদ্ধির ঘটনা ছিল। ওই সময় সর্বোচ্চ গ্রেডে মূল বেতন ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন গ্রেডে ১০১ শতাংশ বাড়ানো হয়েছিল।

জাতীয় এর আরও খবর
কানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

কানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

ফিরলেই হাসিনার মৃতুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

ফিরলেই হাসিনার মৃতুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

হজে বাংলাদেশের কোটা বৃদ্ধি

হজে বাংলাদেশের কোটা বৃদ্ধি

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

সর্বশেষ সংবাদ
সীমান্ত পেরিয়ে রাতারগুলে সভা করে ভারতে ফিরলেন রনজিত
সীমান্ত পেরিয়ে রাতারগুলে সভা করে ভারতে ফিরলেন রনজিত
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
শাবিতে শিথিল হচ্ছে ভর্তির যোগ্যতা
শাবিতে শিথিল হচ্ছে ভর্তির যোগ্যতা
উচ্চ শিক্ষায় খালি থাকবে ৮ লাখ আসন
উচ্চ শিক্ষায় খালি থাকবে ৮ লাখ আসন
কানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি
কানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি
ফিরলেই হাসিনার মৃতুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
ফিরলেই হাসিনার মৃতুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
হজে বাংলাদেশের কোটা বৃদ্ধি
হজে বাংলাদেশের কোটা বৃদ্ধি
গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সভা
গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সভা
নবীগঞ্জে খাল-বিল দখল-ভরাট, হারাচ্ছে জীববৈচিত্র্য
নবীগঞ্জে খাল-বিল দখল-ভরাট, হারাচ্ছে জীববৈচিত্র্য
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top