জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

সিনহা হত্যা মামলা আপিল বিভাগে, শুনানি ১ ডিসেম্বর


প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৭:১৬:০১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলা বিচারিক আদালত ও হাইকোর্টের ধাপ পার হলেও এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। দুই আসামির মৃত্যুদণ্ড এবং অপর ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন দণ্ডিত আসামিরা। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আপিলের শুনানির জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। গত ১৮ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত শুনানির এ দিন নির্ধারণ করেন।
এর আগে ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন। একইসঙ্গে অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়। হাইকোর্টের ৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ২০২৫ সালের ২০ নভেম্বর।
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ছিলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে সিনহার বুকে আঘাত করেন এবং গলায় পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য ও ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত এ সিদ্ধান্তে পৌঁছান।
পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেন, হত্যাকাণ্ডে ষড়যন্ত্র, সহায়তা ও সাধারণ অভিপ্রায়ের অভিযোগ তাদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অপরাধের ধরন বিবেচনায় বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। হাইকোর্টের মতে, ওই সিদ্ধান্ত যথাযথ ও যুক্তিযুক্ত, তাই সাজা বহাল রাখার রায়ে হস্তক্ষেপের সুযোগ নেই।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস হত্যা মামলা করেন। ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত মামলার রায় দেন। ওই রায়ে প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাত আসামি খালাস পান।
পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে। দণ্ডিত আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করেন। একইসঙ্গে খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছয় আসামির সাজা বাড়ানোর আবেদন করেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট এসব আবেদন নিষ্পত্তি করে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।
এখন মামলাটির পরবর্তী ধাপ আপিল বিভাগে শুনানি। আগামী ১ ডিসেম্বর শুনানি শুরু হলে দণ্ডিত আসামিদের আপিলের বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবে বাদী ও আসামিপক্ষ।

জাতীয় এর আরও খবর
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর

গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর

আমার দেশ ছিঁড়ে ফেলার ভিডিও বার্তার নিন্দা এনইসির

আমার দেশ ছিঁড়ে ফেলার ভিডিও বার্তার নিন্দা এনইসির

আস্থায় ফিরছে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো

আস্থায় ফিরছে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো

নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মরতরা 

নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মরতরা 

সর্বশেষ সংবাদ
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন
চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন
জিলুর মৃত্যুবার্ষিকীতে যুবদলের দোয়া মাহফিল
জিলুর মৃত্যুবার্ষিকীতে যুবদলের দোয়া মাহফিল
ওসমানীনগরে ৫০ কোটি টাকা ব্যয়ে মাদ্রাসা ভবন উদ্বোধন
ওসমানীনগরে ৫০ কোটি টাকা ব্যয়ে মাদ্রাসা ভবন উদ্বোধন
আমার দেশ ছিঁড়ে ফেলার ভিডিও বার্তার নিন্দা এনইসির
আমার দেশ ছিঁড়ে ফেলার ভিডিও বার্তার নিন্দা এনইসির
সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ
সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top