আলী আমজদ স্কুল ও কলেজে বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৬, ৭:২২:১৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাঙ্ক শেখর গোস্বামী। শিক্ষিকা মিছবুন নাহার বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী শিক্ষক আব্দুল হান্নান আকন্দ, মোহাম্মদ তফাজ্জল হোসেন ও আনসার আলী।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করে সৈয়দা তাসনিম জাফরি ইভা, দ্বিতীয় মাহবুবা জান্নাত এবং তৃতীয় নুসরাত জান্নাত সাদিয়া। ‘খ’ বিভাগে প্রথম হয় নাদিয়া আক্তার, দ্বিতীয় ইমা বেগম এবং তৃতীয় মারুফা জান্নাত ফাতিমা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






