কুলাউড়া সরকারি কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৬, ৭:২৪:১৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে এ সভার আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. জামশেদ খান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সজীব কুমার ভৌমিক, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, আইসিটি বিভাগের প্রভাষক মোহাম্মদ হানিফ এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. বদরুল ইসলাম। সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।






