জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

দিগন্তজোড়া রোপা আমন , মাঠে মাঠে সোনালি স্বপ্ন


প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৯:১০ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার: কার্তিকের শেষ লগ্নে এসে সিলেটের বিস্তীর্ণ আমনের মাঠ জুড়ে এখন সোনালির আভা। বাতাসে দুলছে পুষ্ট ধানের শীষ, আর মাঠের পর মাঠ জুড়ে দেখা যাচ্ছে এক নয়নাভিরাম দৃশ্য।
পল্লীকবি জসীম উদ্দিনের Ñ
পথের কেনারে মোর ধান ক্ষেত, সবুজ পাতার পরে,
সোনার ছড়ায় হেমন্তরাণী সোনা হাসিখানি ধরে।
এই পংক্তিমালার স্বার্থক রূপ যেন দেখা মিলছে এবার মাঠেঘাটে, ধনের ক্ষেতে।
চলতি মৌসুমে সিলেটে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবং অনুকূল আবহাওয়ার কারণে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
সিলেট কৃষি অফিস জানিয়েছে চলতি বছর আমন মৌসুমে সিলেট জেলায় প্রাথমিক লক্ষমাত্রা ছিল ১ লাখ ৪৫ হাজার ৩শ ১০ হেক্টর, কিন্তু আবাদ হয়েছে ১ লাখ ৪৬ হাজার হেক্টর, যা লক্ষমাত্রা ছাড়িয়ে গিয়েছে। সময়মতো বৃষ্টিপাত এবং কৃষি বিভাগের যথাযথ তদারকির কারণে লক্ষ্যমাত্রা পূরণ করে আবাদে এ সফলতা বলে জানিয়েছে তারা। আর উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৩শ ৪২ মেট্রিক।
যদিও অক্টোবর মাসের দিকে কিছু এলাকায় অনাবৃষ্টি ও মাজরা পোকার বিক্ষিপ্ত আক্রমণ নিয়ে কৃষকেরা কিছুটা চিন্তিত ছিলেন, তবে শেষ মুহূর্তে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে এবং ধানের শীষ বেশ পুরুষ্টু হয়েছে।
আবহাওয়া আরও সপ্তাহ দেড়েক অনুকূলে থাকলে সিলেটের কৃষকেরা শতভাগ ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে পারবেন, যা দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তায় এবং সিলেটের অর্থনীতিতে বড় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে কৃষি অফিস।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. শামসুজ্জামান জানান, এবার বড়ো কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় ফলন হয়েছে চোখে পড়ার মতো। আগামী দুই সপ্তাহের মধ্যেই কৃষকরা কাস্তে হাতে মাঠে নামত পারবেন।
বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকেরা শেষ মুহূর্তের মাঠ পরিচর্যা ও ধান কাটার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। সনাতন পদ্ধতির পাশাপাশি এবার সিলেটে কম্বাইন হারভেস্টার ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ধান কাটার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
কৃষকরা জানান, ধানের ফলন বেশ ভালো। তবে চাষের খরচÑযেমন সার, ওষুধ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় ভালো ফলন সত্ত্বেও লাভের অঙ্ক নিয়ে কিছুটা হিসাব-নিকাশ করতে হচ্ছে তাদের।
ফলন ভালো হওয়ার পাশাপাশি কৃষকদের মূল নজর এখন বাজারের ন্যায্য মূল্যের দিকে। এদিকে সরকারের কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মূল্য নির্ধারণ নতুনভাবে স্বপ্ন দেখাচ্ছে তাদের। রোববার খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চলতি আমন মৌসুমের সরকারি ধান ও চাল সংগ্রহ অভিযানের মূল্য ঘোষণা করা হয়েছে। এতে আমন ধান সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৫ টাকা, সেদ্ধ চাল সংগ্রহ মূল্য প্রতি কেজি ৪৯ টাকা এবং আতপ চাল সংগ্রহ মূল্য প্রতি কেজি ৪৮ টাকা ধরা হয়েছে।
আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সংগ্রহ অভিযান কৃষকের মুখে এনে দিয়েছে দ্বিগুণ স্বস্তি। বন্যার সব কষ্ট ভুলে সিলেটের চাষিরা এখন অধীর অপেক্ষায়Ñকখন মাঠের সোনালি ধান গোলায় তুলে গাইবেন আনন্দের গান।
সরকারের এই সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়িত হলে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকানো গেলে সিলেটের আমন চাষিরা তাদের কষ্টের সঠিক মূল্য পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট কৃষি অর্থনীতিবিদেরা।

প্রচ্ছদ এর আরও খবর
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত

হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত

ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের

ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের

জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ

জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

সর্বশেষ সংবাদ
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা
লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা
শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা
শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা
বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা
বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা
ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের
ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ
২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া
২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া
মন্ত্রী আরিফের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রী আরিফের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top