জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত


প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ২:২১:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর লালদীঘিরপাড়ে হকার্স মার্কেটের অর্ধেকেরও বেশি জায়গা খালি পড়ে আছে। বিকেলের দিকে কিছু জায়গায় গুটিকয়েক দোকান খুললেও বাকি প্রায় পুরোটাই খাঁখাঁ করছে। বিকেলের পর সন্ধ্যা পর্যন্ত তরকারির শেডে কিছুটা ক্রেতার আনাগোনা দেখা যায়, এছাড়া অন্য সব শেডে ক্রেতার জন্য হাহাকার। পচা মাছ বিক্রি করায় একসময় মাছের বাজারে ক্রেতার দেখা মিললেও এখন সেখানেও ক্রেতারা আগ্রহ হারিয়েছেন। তবে মাঠে ক্রেতার হাহাকার থাকলেও রাস্তা ও ফুটপাতে দেখা মিললো ভিন্ন চিত্রের। ব্যস্ততম বন্দরবাজার, জিন্দাবাজার আর চৌহাট্টার ফুটপাত ঠাসা পসরায়।
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টা যে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। পথচারীদের বাধ্য হয়ে নামতে হয় মূল সড়কে। তবে এসবের জন্য কেবল হকাররাই দায়ী নন, পুনর্বাসন প্রক্রিয়ার অব্যবস্থাপনা, প্রভাবশালী সিন্ডিকেটের চাঁদাবাজি, নগরীতে সিএনজি অটোরিকশার দাপট এবং দীর্ঘমেয়াদি তদারকির অভাবে সমস্যার সমাধান হচ্ছে না।
নগরীর যানজট নিরসন এবং হকারদের স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে লালদীঘিরপাড়ে কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হয় আধুনিক অস্থায়ী হকার্স মার্কেট। তিন হাজার তালিকাভুক্ত হকারের মধ্যে প্রায় ১ হাজারের মতো হকারের বসার ব্যবস্থা করা হয় সেখানে। কিন্তু চালুর পর থেকে সেই মার্কেট জমেনি। ভেতরের অংশে অর্ধেকেরও বেশি দোকান ফাঁকা পড়ে আছে, কোথাও চলছে বেচাকেনা আবার কোথাও ব্যবসায়ীরা বসে অলস সময় পার করছেন। ব্যবসায়ীদের দাবি, মার্কেটের ভেতরে ক্রেতারা যেতে চান না। সারাদিন দোকানে ৩শ টাকার মাল বিক্রি হয় না। পেট চালাতে তাই তারা বাধ্য হয়ে আবার ফিরে গেছেন ফুটপাতে।
২০২৪ সালের মার্চে ঘটা করে উদ্বোধন করা হয় নগর ভবনের পেছনে লালদীঘিরপাড়ের অস্থায়ী হকার্স মার্কেট। ওই মার্কেট উদ্বোধন করেছিলেন সাবেক মেয়র বর্তমানে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুই দফা উদ্বোধন করে কোটি কোটি টাকা খরচ করা হলেও মার্কেটের চিত্র একেবারে ভিন্ন। মার্কেটের ভেতরে প্রবেশ করলে দেখা যায়, বড় একটি অংশ ফাঁকা। হকারদের একটি অংশ বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টাসহ প্রধান সড়কের ফুটপাতে পসরা সাজিয়ে বসেছেন। শুধু ফুটপাত নয়, ক্বীনব্রিজ মোড়ে চৌকি, ভ্যানগাড়ি বসিয়ে মূল সড়কের সিংহভাগও দখল করে রাখা হয়েছে। সেখানে হাঁটার কোনো উপায় নেই। এ ছাড়া দোকান কার নামে বরাদ্দ, কারা সেখানে ব্যবসা করছেন, এই তালিকা নেই নগর ভবনে।
নাম প্রকাশ না করার শর্তে একজন হকার বলেন, কোটি টাকা খরচ করে আমাদের জন্য মার্কেট করা হয়েছে, কিন্তু সেখানে বেচাকেনা নেই। সারাদিনে ৩শ টাকার পণ্যও বিক্রি হয় না। পেট চালাতে হলে রাস্তায় নামতে হয়। তাঁর দাবি, ক্রেতারা মার্কেটের ভেতরে সচরাচর যেতে চান না। ফুটপাতে চলার পথে পণ্য চোখে পড়ে বলে বিক্রি বেশি হয়। এর সঙ্গে আছে স্থায়ী অবকাঠামো ও সুযোগ-সুবিধার ঘাটতি।
মার্কেটের ভেতরের চিত্রও হতাশাজনক। কাপড়ের দোকান কোনোদিনই জমেনি। তরকারি ও মাছের বাজারে একসময় কিছু ক্রেতা এলেও এখন তারাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। তবে শুধু ক্রেতা না আসাকেই ফুটপাতে ফেরার একমাত্র কারণ মানতে নারাজ অনেকে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানায়, এর পেছনে রয়েছে শক্তিশালী একটি চাঁদাবাজ চক্র।
জানা গেছে, জুলাই আন্দোলনের পর হকাররা ধীরে ধীরে শেড ছেড়ে বাইরে আসতে শুরু করেন। অন্তর্বর্তী সরকারের সময় বৈষম্যবিরোধীদের ব্যানারে ফুটপাত দখল হয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি অনেকটা বদলে গেছে। এখন দিনদুপুরে ফুটপাত দখল করে ব্যবসা চলছে।
ব্যবসায়ীরা জানান, সিসিক যখনই অভিযান চালায় তখনই সাইরেন বাজিয়ে রাজপথ দিয়ে যায়। সামনে পুলিশের টহল দল আর পেছনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটি দেখেই হকাররা ফুটপাত খালি করে দেন। এ ছাড়া পুলিশের অভিযানের খবরও অনেক সময় আগে থেকে ফাঁস হয়ে যায়, ফলে মূল দখলদাররা থাকে ধরাছোঁয়ার বাইরে। মাঝেমধ্যে জব্দ করা হয় শুধু ভ্রাম্যমাণ বা নতুন হকারদের পণ্য।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক পালাবদলের পর স্থানীয় প্রভাবশালীদের ছাত্রছায়ায় ও নেতাকর্মীদের নিয়ে গড়ে ওঠা একটি সিন্ডিকেট ফুটপাত নিয়ন্ত্রণ করে। জিন্দাবাজার থেকে চৌহাট্টা কিংবা কোর্ট পয়েন্ট পর্যন্ত এলাকা ভাগ করে দৈনিক ভিত্তিতে চাঁদা তোলা হয় হকারদের কাছ থেকে। রাতে লাইনম্যানদের মাধ্যমে টাকা পৌঁছে যায় নির্দিষ্ট লোকজনের কাছে।
সিলেট মহানগর ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, নিয়মিত কর ও ভাড়া দিয়ে ব্যবসা করা স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ না দেখে ভাসমানদের পেছনে কোটি টাকা খরচ করা হয়েছে। একদিকে ফুটপাতে বসতে দেওয়া হচ্ছে, অন্যদিকে হকার্স মার্কেটের কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। হকারমুক্ত সিলেট গড়তে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা সমস্যা থেকে মুক্ত হতে পারছি না। নগরীর সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের

ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের

জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ

জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

সর্বশেষ সংবাদ
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা
লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা
শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা
শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা
বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা
বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা
ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের
ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ
২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া
২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া
মন্ত্রী আরিফের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রী আরিফের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top