কুলাউড়ায় ৩ লাখ টাকার তামাকজাত দ্রব্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৬:৩৯:৩৭ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫৬৬ প্যাকেট তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলার আলীনগর সীমান্তের পাগলাটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাগলাটিলা এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫৬৬ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।





