বড়লেখায় পলাতক আসামীসহ গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৬:৪২:১৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই মামলায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ও পৃথক মামলায় পরোয়ানাভুক্ত আরো দ্ইু আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার আদালতের মাধ্যমে গ্রেফতার আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাজাপ্রাপ্ত আসামি ছয়ফুর রহমান ছবুরকে গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার বোবারথল উত্তর ষাটঘরির আব্দুল মানিক ইরফানের ছেলে ছয়ফুর রহমান ছবুর, পূর্ব দৌলতপুর গ্রামের মৃত মনসুর আলীর স্ত্রী জামিলা বেগম ও তার ছেলে সাজু আহমদ। ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





