জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সংগঠন সংবাদ

হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম


প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৯:১১:২০ অপরাহ্ন

আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত শ্রীশ্রী নৃসিংহ জিউ মন্দিরের উদ্বোধন ঘিরে হবিগঞ্জে ভক্ত-দর্শনার্থীদের ঢল নামে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ শহরের বগলা বাজারে মন্দিরটির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। দিনব্যাপী আয়োজনে প্রায় ৩০ হাজার ভক্ত ও দর্শনার্থী অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকেরা। সিলেট বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা অনুষ্ঠানে যোগ দেন। ৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত মন্দিরটি আধুনিক স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন কারুকার্যে সাজানো হয়েছে। এতে রয়েছে তিনটি দৃষ্টিনন্দন গম্বুজ। একসঙ্গে সহস্রাধিক ভক্তের উপাসনার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। মন্দিরটির স্থাপত্যশৈলী ও নির্মাণকাজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

উদ্বোধন উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে শুরু হয় নানা ধর্মীয় আয়োজন। বৈদিক হোমযজ্ঞ, হরিনাম সংকীর্তন, কীর্তন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিশু, নারী ও বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে দিনভর মুখর ছিল মন্দির প্রাঙ্গণ। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় মিলনমেলায়। এ সময় উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে সুস্বাদু কৃষ্ণ মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয় গৌর দাস ব্রহ্মচারী। উপস্থিত ছিলেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ ও ভাগবত করুণ দাস ব্রহ্মচারীসহ ইসকনের বিভিন্ন পর্যায়ের সন্ন্যাসী, ব্রহ্মচারী, ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গউছ বলেন, সরকারি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনের সময় তিনি নিজের নামের ফলক লাগান না। নামের ফলক যে টিকে থাকে না, তার প্রমাণ বাংলাদেশের মানুষ ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। ফলক লাগাতে হলে মানুষের হৃদয়ে লাগাতে হবে। মানুষের হৃদয়ে একবার ফলক স্থাপন করতে পারলে সেই ফলক কখনো ভাঙা যাবে না।

তিনি আরও বলেন, ইসকনে যারা আসবেন, তাঁদের সঙ্গে মাদকের কোনো সম্পর্ক থাকে না। এখানে কোনো দুষ্ট মানুষের স্থান নেই। ইসকন শুধু ধর্মীয় কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয়; আর্তমানবতার সেবা, মানুষের কল্যাণ এবং বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হৃদয় জয় করার চেষ্টা করছে। রাজনীতিবিদ হিসেবে তাঁরাও মানুষের জন্য একই কাজ করেন। মন্দিরটির সঙ্গে নিজের পুরোনো স্মৃতির কথা তুলে ধরে জি কে গউছ বলেন, তিনি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তখন এই মন্দিরটি ছিল অরক্ষিত। মন্দিরের সাধুরা বারান্দায় রাত কাটাতেন আর স্বপ্ন দেখতেন, এখানে একদিন বড় একটি মন্দির হবে, মানুষের পদচারণে মুখর হয়ে উঠবে। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। একসময় ইসকনের পাশে দাঁড়াতে কেউ সাহস পেতেন না, তখন তিনি ইসকনের পাশে দাঁড়িয়েছিলেন। আয়োজকেরা জানান, মন্দিরটি নির্মাণের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা ও ভক্তদের প্রচেষ্টা। এখানে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান, উপাসনা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে। তাঁদের আশা, ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় মন্দিরটি ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি

সংগঠন সংবাদ এর আরও খবর
ইসলামী শ্রমিক আন্দোলন  জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত

ইসলামী শ্রমিক আন্দোলন জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত

বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের জেনারেল নলেজ অলিম্পিয়াড মোড়ক উন্মোচন

বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের জেনারেল নলেজ অলিম্পিয়াড মোড়ক উন্মোচন

 মহানগর আইবিডব্লিউএফ-এর ব্যবসায়ী সম্মেলন

 মহানগর আইবিডব্লিউএফ-এর ব্যবসায়ী সম্মেলন

সর্বশেষ সংবাদ
ইসলামী শ্রমিক আন্দোলন  জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত
ইসলামী শ্রমিক আন্দোলন জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত
বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের জেনারেল নলেজ অলিম্পিয়াড মোড়ক উন্মোচন
বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের জেনারেল নলেজ অলিম্পিয়াড মোড়ক উন্মোচন
 মহানগর আইবিডব্লিউএফ-এর ব্যবসায়ী সম্মেলন
 মহানগর আইবিডব্লিউএফ-এর ব্যবসায়ী সম্মেলন
হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম
হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম
সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৩’-এর খেলোয়াড় নিলাম
সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৩’-এর খেলোয়াড় নিলাম
সোমবার ভোর থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান
সোমবার ভোর থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান
সিলাম ইউপি চেয়ারম্যান পদে সেফুলকে এলাকাবাসীর সমর্থন
সিলাম ইউপি চেয়ারম্যান পদে সেফুলকে এলাকাবাসীর সমর্থন
সিলেটে হামে এবার যুবকের মৃত্যু
সিলেটে হামে এবার যুবকের মৃত্যু
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
জৈন্তায় ২৩ লাখ টাকার চোরাইপণ্যসহ আটক ৪
জৈন্তায় ২৩ লাখ টাকার চোরাইপণ্যসহ আটক ৪
বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেফতার
বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেফতার
কানাইঘাটে বিস্ফোরকের বড় চালান জব্দ বিজিবির
কানাইঘাটে বিস্ফোরকের বড় চালান জব্দ বিজিবির
ধূপাগোলে ভারতীয় টমেটো-কমলাসহ ৩ পিকআপ জব্দ
ধূপাগোলে ভারতীয় টমেটো-কমলাসহ ৩ পিকআপ জব্দ
সিলেটে ১,৫১০ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসডি স্কলারশিপ পরীক্ষা সম্পন্ন
সিলেটে ১,৫১০ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসডি স্কলারশিপ পরীক্ষা সম্পন্ন
সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top