বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের জেনারেল নলেজ অলিম্পিয়াড মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৯:১৬:২৩ অপরাহ্ন

ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার উদ্যোগে মহান বিজয়ের মাস উপলক্ষে জেনারেল নলেজ অলিম্পিয়াড ও সাংগঠনিক মেধা যাচাই পরীক্ষা ২০২৬-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শাখা সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় দক্ষিণ বিয়ানীবাজারস্থ জমিয়ত কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা, উপজেলা ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ, কলেজ ছাত্র জমিয়তের প্রতিনিধি ও উপজেলার অধীনস্থ ইউনিয়ন/পৌর শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের চর্চা, মেধা বিকাশ এবং সাংগঠনিক দক্ষতা যাচাইয়ের পাশাপাশি জ্ঞানভিত্তিক ও সচেতন প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
আগামী ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।




