জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ডিসেম্বরের মধ্যে নগরীর ১০ বছর বয়সী ৭ হাজার শিশুকে এইচভিপি টিকা দেয়ার পরিকল্পনা


প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৮:১৬:০৬ অপরাহ্ন

বাংলাদেশে প্রতি বছর ৯ হাজার নারী জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে ৫ হাজার নারী মারা যান। এই বাস্তবতায় সরকার নারীদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর মাধ্যমে কিশোরীদের ক্যাম্পেইনের মাধ্যমে ১ ডোজ এইচভিপি টিকা প্রদান করছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ১০ বছর বয়সী ৭ হাজার কিশোরীকে এ টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। সিলেট সিটি কর্পোরেশনের সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।

সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. আখলাক আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌস চৌধুরী ও সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর বিশেষ অতিথি ছিলেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এতে কী নোট পেপার উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, স্বাস্থ্যের প্রতি সূচকে সিলেট পিছিয়ে আছে। মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, পুষ্টিহীনতা এমনকি দারিদ্র্যের ক্ষেত্রেও এ অঞ্চলের অবস্থান নিম্নগামী। এ থেকে সিলেটের উত্তরণ ঘটাতে হবে জানিয়ে তিনি বলেন, সিলেটের প্রতিটি স্কুলকে এই কভারেজের আওতায় আনতে হবে। এজন্য প্রয়োজনে শিশু ও গাইনী বিশেষজ্ঞদের কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি এইচপিভি টিকা গ্রহণে সহযোগিতার জন্য সিলেট নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। কর্মশালায় সিলেট স্বাস্থ্য বিভাগ, ইউনিসেফ প্রতিনিধি ছাড়াও শিশু ও গাইনী বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১২

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১২

সীমান্তে ৪৮ বিজিবির ৬১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে ৪৮ বিজিবির ৬১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

ছাত্র ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

ছাত্র ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ
জৈন্তায় ইমাম সমিতির সম্মেলন সম্পন্ন
জৈন্তায় ইমাম সমিতির সম্মেলন সম্পন্ন
হাওরে সৌর বিদ্যুৎ নির্মাণের অনুমোদনদাতারাও সমান দায়ী : ফরিদা আক্তার
হাওরে সৌর বিদ্যুৎ নির্মাণের অনুমোদনদাতারাও সমান দায়ী : ফরিদা আক্তার
লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. এনামুল, সেক্রেটারি মাও জাকির
লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. এনামুল, সেক্রেটারি মাও জাকির
জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক হলেন মোস্তাক ও সাইফুল
জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক হলেন মোস্তাক ও সাইফুল
কমলগঞ্জে আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
কমলগঞ্জে আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন
কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১২
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১২
সীমান্তে ৪৮ বিজিবির ৬১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৬১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
ছাত্র ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
ছাত্র ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
এসএমপির প্রসিকিউশন বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির প্রসিকিউশন বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুবৃত্তের আগুন
রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুবৃত্তের আগুন
সিলেটের ৪টিসহ ২২ উপজেলার সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি
সিলেটের ৪টিসহ ২২ উপজেলার সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি
সিলেটে এক সপ্তাহে দুই বিএনপি নেতার বাসায় আগুন : এবার এমপি মালেকের বাসায় পেট্রোল বোমা
সিলেটে এক সপ্তাহে দুই বিএনপি নেতার বাসায় আগুন : এবার এমপি মালেকের বাসায় পেট্রোল বোমা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top