জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ কর্মী


প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৬:২৮:১৯ অপরাহ্ন

আহমাদুল কবির, মালয়েশিয়া : দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে আবারও সচল হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে ১১২ কর্মীর মধ্যে ১০৩ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তারা যেতে পারেননি। প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে এই ৯ জনও মালয়েশিয়া যাবেন বলে জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন। বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
এ সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রমবিষয়ক কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলামসহ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। কর্মীদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মালয়েশিয়ার আইনকানুন, সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন। একই সঙ্গে তাঁদের নিরাপদ ও সফল কর্মজীবন কামনা করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানোর এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি। এ কর্মসূচির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, নির্বাচিত কর্মীদের কাউকেই মালয়েশিয়ায় যাওয়ার জন্য অভিবাসন ব্যয় বহন করতে হয়নি। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ায় তাঁদের নির্বাচন করা হয়েছে।
মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত করা হয় ১১২ জনকে। তাঁদের মধ্যে প্রথম পর্যায়ে ১০৩ জন মালয়েশিয়ায় পৌঁছেছেন।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাঁদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া এসব কর্মীর আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে নিয়োগকর্তা। পাশাপাশি অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয়ও বহন করবে প্রতিষ্ঠানটি।
প্রথম ধাপের ১১২ জনের পর আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব চাহিদার বিপরীতে পর্যায়ক্রমে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘদিনের এ স্থবিরতা কাটিয়ে নতুন করে কর্মী পাঠানোর উদ্যোগ দুই দেশের শ্রমবাজার সহযোগিতায় নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 

হাম-ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু

হাম-ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু

দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে: রিজভী

দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে: রিজভী

সর্বশেষ সংবাদ
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 
৩৮ রেলস্টেশনে আনসার মোতায়েন
৩৮ রেলস্টেশনে আনসার মোতায়েন
হাম-ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু
দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে: রিজভী
দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে: রিজভী
নাশকতা রোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
নাশকতা রোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
ছাতকের জোড়াপানি-মৌলা ব্রিজের সয়েল টেষ্ট সম্পন্ন
ছাতকের জোড়াপানি-মৌলা ব্রিজের সয়েল টেষ্ট সম্পন্ন
সংস্কৃতি হলো একটি জাতির আত্মপরিচয়: বদরুজামান সেলিম
সংস্কৃতি হলো একটি জাতির আত্মপরিচয়: বদরুজামান সেলিম
কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের কমিটি ঘোষণা
কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের কমিটি ঘোষণা
জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভা
জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভা
প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে : নাসিম হোসাইন
প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে : নাসিম হোসাইন
সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও কাওছার আলী মাদরাসার ওয়াজ সম্পন্ন 
সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও কাওছার আলী মাদরাসার ওয়াজ সম্পন্ন 
কুলাউড়ায় মুহিবুর রহমান মজুমদারের ইন্তেকাল
কুলাউড়ায় মুহিবুর রহমান মজুমদারের ইন্তেকাল
বিএমজেএ নির্বাচন সম্পন্ন:  সভাপতি আরিফ, সম্পাদক নুরুল ও কোষাধ্যক্ষ রুবেল
বিএমজেএ নির্বাচন সম্পন্ন:  সভাপতি আরিফ, সম্পাদক নুরুল ও কোষাধ্যক্ষ রুবেল
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top