জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৮:৪২:৪০ অপরাহ্ন

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপনের সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি তাঁদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

তিনি শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ ধরনের মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেওয়ায় তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। খাদিমনগর এলাকার তরুণ সাইদুল প্রথমে কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ প্রয়োজন এমন ব্যক্তিদের একটি তালিকা তাঁর কাছে উপস্থাপন করেন। পরবর্তী সময়ে শিল্প মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হলে কেএএফসিওর সিএসআর কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় আজকের এ পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে।

উপকারভোগীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কৃত্রিম অঙ্গ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় অঙ্গপ্রত্যঙ্গ তৈরি ও সরবরাহ করবে। উপকারভোগীরা অঙ্গপ্রত্যঙ্গ বুঝে পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের অর্থ ছাড় করা হবে। শুধু অঙ্গপ্রত্যঙ্গ সরবরাহ নয়, পরবর্তী সময়ে কোনো সেবা বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলেও প্রতিষ্ঠানটি তা নিশ্চিত করবে।

তিনি বলেন, উপকারভোগীদের মধ্যে বিভিন্ন বয়স ও পেশার মানুষ রয়েছেন। তাঁদের কেউ শিক্ষার্থী, কেউ আবার শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও স্কুটার বা ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তাঁদের কর্মজীবনে ফিরে আসতে এবং স্বাভাবিক জীবনযাপনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মধ্যেই এ উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না। উপকারভোগীরা আগ্রহী হলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কিংবা এসএমই-সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে তাঁদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। পাশাপাশি কারও ব্যবসার ভালো পরিকল্পনা থাকলে এবং ক্ষুদ্র পুঁজির প্রয়োজন হলে সে বিষয়েও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে তাঁরা স্বাবলম্বী হয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কঅঋঈঙ চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অনুদানপ্রাপ্ত উপকারভোগী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩, শ্রীমঙ্গলে ১৪

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩, শ্রীমঙ্গলে ১৪

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১২

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১২

সীমান্তে ৪৮ বিজিবির ৬১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে ৪৮ বিজিবির ৬১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সর্বশেষ সংবাদ
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩, শ্রীমঙ্গলে ১৪
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩, শ্রীমঙ্গলে ১৪
অস্থিরতার মেঘ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: প্রবাসী আয় ও চা শিল্পে আশার আলো 
অস্থিরতার মেঘ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: প্রবাসী আয় ও চা শিল্পে আশার আলো 
জৈন্তায় ইমাম সমিতির সম্মেলন সম্পন্ন
জৈন্তায় ইমাম সমিতির সম্মেলন সম্পন্ন
হাওরে সৌর বিদ্যুৎ নির্মাণের অনুমোদনদাতারাও সমান দায়ী : ফরিদা আক্তার
হাওরে সৌর বিদ্যুৎ নির্মাণের অনুমোদনদাতারাও সমান দায়ী : ফরিদা আক্তার
লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. এনামুল, সেক্রেটারি মাও জাকির
লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. এনামুল, সেক্রেটারি মাও জাকির
জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক হলেন মোস্তাক ও সাইফুল
জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক হলেন মোস্তাক ও সাইফুল
কমলগঞ্জে আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
কমলগঞ্জে আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন
কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১২
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১২
সীমান্তে ৪৮ বিজিবির ৬১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৬১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
ছাত্র ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
ছাত্র ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
এসএমপির প্রসিকিউশন বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির প্রসিকিউশন বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুবৃত্তের আগুন
রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুবৃত্তের আগুন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top