জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৮:৫৩:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুফিয়ান আহমেদ পান্নাকে (৪৯) গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসএমপি সূত্রে জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সুফিয়ান আহমেদ পান্নাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি কোতোয়ালী মডেল থানায় ৬ নভেম্বর দায়ের করা হয়। মামলা নং- ১৫ ।
গ্রেফতার সুফিয়ান আহমেদ পান্না সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর সরকার বাড়ির মৃত আশ্রাফ আলীর ছেলে। তিনি নগরীর মৌবন আবাসিক এলাকার ২৭নং বাসায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, সিডিএমএস (ঈউগঝ) পর্যালোচনায় তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডের দুটি এবং দ্রুত বিচার আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে তথ্য পাওয়া গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।





