জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

হাম-ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু


প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ৭:৪৯:৫৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন। এ ছাড়া নতুন করে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছেন ৯৬১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছেন ৫৪ জন। অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৭ নভেম্বর সকাল ৮টা থেকে ২৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৯ জন সন্দেহজনক হাম রোগী। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৮৭৪ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে ৩৬৯ জন। এ ছাড়া চট্টগ্রামে ১৬০, বরিশালে ১১৮, সিলেটে ১০৭, খুলনায় ৭৬, ময়মনসিংহে ৬৭, রাজশাহীতে ৩৫ এবং রংপুরে ২৯ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩২ জন, সিলেটে ১৪ জন এবং চট্টগ্রামে আটজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন। এ সময়ে সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫ জন। তবে বিভাগভিত্তিক মোট হিসাবের সারণিতে এ সংখ্যা ১০৬ উল্লেখ করা হয়েছে।

এদিকে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকা বিভাগে ৪২৫, চট্টগ্রামে ১৮৯, খুলনায় ১১২, বরিশালে ৯৫, রাজশাহীতে ৫৮, ময়মনসিংহে ৩৫, রংপুরে ৩৩ এবং সিলেট বিভাগে দুজন রয়েছেন। ঢাকা মহানগরে নতুন ভর্তি হয়েছেন ১২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৪৬৪ জন।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ২৬৮ জনের। এ ছাড়া খুলনায় ৮৮, চট্টগ্রামে ৫৩, ময়মনসিংহে ৪৪, বরিশালে ৩৩, রাজশাহীতে ৩১, রংপুরে নয় এবং সিলেটে চারজনের মৃত্যু হয়েছে।
হাম ও ডেঙ্গু—দুই রোগেই নতুন আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

জাতীয় এর আরও খবর
সিলেটের ৪টিসহ ২২ উপজেলার সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি

সিলেটের ৪টিসহ ২২ উপজেলার সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 

৩৮ রেলস্টেশনে আনসার মোতায়েন

৩৮ রেলস্টেশনে আনসার মোতায়েন

সর্বশেষ সংবাদ
এসএমপির প্রসিকিউশন বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির প্রসিকিউশন বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুবৃত্তের আগুন
রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুবৃত্তের আগুন
সিলেটের ৪টিসহ ২২ উপজেলার সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি
সিলেটের ৪টিসহ ২২ উপজেলার সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি
সিলেটে এক সপ্তাহে দুই বিএনপি নেতার বাসায় আগুন : এবার এমপি মালেকের বাসায় পেট্রোল বোমা
সিলেটে এক সপ্তাহে দুই বিএনপি নেতার বাসায় আগুন : এবার এমপি মালেকের বাসায় পেট্রোল বোমা
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 
৩৮ রেলস্টেশনে আনসার মোতায়েন
৩৮ রেলস্টেশনে আনসার মোতায়েন
হাম-ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু
দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে: রিজভী
দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে: রিজভী
নাশকতা রোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
নাশকতা রোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
ছাতকের জোড়াপানি-মৌলা ব্রিজের সয়েল টেষ্ট সম্পন্ন
ছাতকের জোড়াপানি-মৌলা ব্রিজের সয়েল টেষ্ট সম্পন্ন
সংস্কৃতি হলো একটি জাতির আত্মপরিচয়: বদরুজামান সেলিম
সংস্কৃতি হলো একটি জাতির আত্মপরিচয়: বদরুজামান সেলিম
কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের কমিটি ঘোষণা
কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের কমিটি ঘোষণা
জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভা
জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভা
প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে : নাসিম হোসাইন
প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে : নাসিম হোসাইন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top