জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে এক সপ্তাহে দুই বিএনপি নেতার বাসায় আগুন : এবার এমপি মালেকের বাসায় পেট্রোল বোমা


প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ৮:২৩:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের (এমএ মালেক) বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে শনিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তাঁর বাসভবনে এঘটনা ঘটে। পিকআপে করে আসা দুর্বৃত্তরা বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করলে আগুনের সূত্রপাত হয়। তবে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সময় সংসদ সদস্য ও তাঁর স্ত্রী বাসায় ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার (২৮ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, শনিবার ভোরের দিকে একদল দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুন ধরে গেলে বাসার নিরাপত্তাকর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য পর্যালোচনা করে ঘটনার তদন্ত করা হচ্ছে।

এদিকে, এঘটনার পর সংসদ সদস্যের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমএ মালেক জানান, হামলার পর তাঁর স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এর আগেও তাঁর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

এর আগে গত ১৯ নভেম্বর দিবাগত রাতে সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় বিএনপির যুগ্ম মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকের ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার এক সপ্তাহের ব্যবধানে এবার সংসদ সদস্য এমএ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা করা হলো। পরপর গুরুত্বপূর্ণ দুই রাজনৈতিক ব্যক্তির বাসভবনে এ ধরনের হামলার ঘটনায় সিলেটে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১২

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১২

সীমান্তে ৪৮ বিজিবির ৬১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে ৪৮ বিজিবির ৬১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

ছাত্র ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

ছাত্র ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ
জৈন্তায় ইমাম সমিতির সম্মেলন সম্পন্ন
জৈন্তায় ইমাম সমিতির সম্মেলন সম্পন্ন
হাওরে সৌর বিদ্যুৎ নির্মাণের অনুমোদনদাতারাও সমান দায়ী : ফরিদা আক্তার
হাওরে সৌর বিদ্যুৎ নির্মাণের অনুমোদনদাতারাও সমান দায়ী : ফরিদা আক্তার
লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. এনামুল, সেক্রেটারি মাও জাকির
লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. এনামুল, সেক্রেটারি মাও জাকির
জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক হলেন মোস্তাক ও সাইফুল
জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক হলেন মোস্তাক ও সাইফুল
কমলগঞ্জে আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
কমলগঞ্জে আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন
কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১২
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১২
সীমান্তে ৪৮ বিজিবির ৬১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৬১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
ছাত্র ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
ছাত্র ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
এসএমপির প্রসিকিউশন বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির প্রসিকিউশন বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুবৃত্তের আগুন
রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুবৃত্তের আগুন
সিলেটের ৪টিসহ ২২ উপজেলার সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি
সিলেটের ৪টিসহ ২২ উপজেলার সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি
সিলেটে এক সপ্তাহে দুই বিএনপি নেতার বাসায় আগুন : এবার এমপি মালেকের বাসায় পেট্রোল বোমা
সিলেটে এক সপ্তাহে দুই বিএনপি নেতার বাসায় আগুন : এবার এমপি মালেকের বাসায় পেট্রোল বোমা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top