রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুবৃত্তের আগুন
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ৮:২৭:১৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সিলেট-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়টি মোটরসাইকেলে করে ১২ জনের একটি দল ঘটনাস্থলে আসে। পরে দেশীয় অস্ত্রের মুখে বাসটির নিরাপত্তারক্ষীকে জিম্মি করে দুর্বৃত্তরা। এ সময় নিরাপত্তারক্ষী সোহাগ মিয়া বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে। পাশাপাশি ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।





