জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক হলেন মোস্তাক ও সাইফুল
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৬, ৮:৩৭:৩৮ অপরাহ্ন

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম।
গত ২৭ নভেম্বর শুক্রবার জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কর্তৃক নির্দেশে কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোঃ রাসেল আহমেদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম-কে সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মোস্তাক আহমেদ রুবেল সংগঠনের সিলেট মহানগর শাখার সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট মহানগর যুবদলের সাথে সক্রিয় রয়েছেন। সাইফুল ইসলাম সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব ছিলেন। তিনি বর্তমানে ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। জেডসিএফ’র কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোঃ রাসেল আহমেদ বলেন, মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম এর মেধা, সাংগঠনিক দক্ষতা এবং পরিশ্রম সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে শক্তিশালী ভূমিকা পালন করবেন। বিজ্ঞপ্তি




