জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু


প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৯:২৯:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে টানা ৪ দিনে ৮ শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘন্টায় সিলেটে ১ শিশুর মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছেন ২৫ জন এবং উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৪০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৮ জন।

রোববার (২৯ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ৩ বছর ৯ মাস বয়সী শিশু সুলেমান মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৬০ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ৩০৪, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৯৯৮ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৪০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, হবিগঞ্জ সদর হাসপাতালে ৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫, মৌলভীবাজার সদর হাসপাতালে ৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন হাম রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৪৯৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৫, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫, পার্কভিউ মেডিকেলে ১৮, নর্থ ইস্ট মেডিকেলে ১১, মাউন্ট এডোরা হাসপাতালে ২, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২১ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ১০৫, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ১০৯, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

আগের ২৪ ঘন্টায় সিলেটে হামে ১ শিশুর মৃত্যু ও ১৪জন নতুন শনাক্ত হন। উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১০৭ জন।

প্রচ্ছদ এর আরও খবর
এমপি মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলায় মহানগর জামায়াতের নিন্দা

এমপি মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলায় মহানগর জামায়াতের নিন্দা

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মিছিল সমাবেশ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মিছিল সমাবেশ

পতিত আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই :  ড. বাবুল

পতিত আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : ড. বাবুল

মালয়েশিয়ায় ২০ বছর থাকার সুযোগ :  ২৩ মাসে ৭ হাজার ৬৫০ আবেদন, শীর্ষে চীন

মালয়েশিয়ায় ২০ বছর থাকার সুযোগ : ২৩ মাসে ৭ হাজার ৬৫০ আবেদন, শীর্ষে চীন

সর্বশেষ সংবাদ
এমপি মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলায় মহানগর জামায়াতের নিন্দা
এমপি মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলায় মহানগর জামায়াতের নিন্দা
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মিছিল সমাবেশ
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মিছিল সমাবেশ
পতিত আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই :  ড. বাবুল
পতিত আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : ড. বাবুল
মালয়েশিয়ায় ২০ বছর থাকার সুযোগ :  ২৩ মাসে ৭ হাজার ৬৫০ আবেদন, শীর্ষে চীন
মালয়েশিয়ায় ২০ বছর থাকার সুযোগ : ২৩ মাসে ৭ হাজার ৬৫০ আবেদন, শীর্ষে চীন
সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
মাস্টার চাবিতে বাইক চুরি আটক ৪, দুটি বাইক উদ্ধার
মাস্টার চাবিতে বাইক চুরি আটক ৪, দুটি বাইক উদ্ধার
মোগলাবাজারে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ১
মোগলাবাজারে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ১
জৈন্তা সীমান্তে বিজিবির অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক
জৈন্তা সীমান্তে বিজিবির অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক
বাইক চোরকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার
বাইক চোরকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার
সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের
সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top