জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

সৌদী পারসোনাল ভিজিট ভিসা প্রসঙ্গে


প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২, ১২:২৫:৪৩ অপরাহ্ন

সৌদী আরব গোটা বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। কারণ এই দেশে পবিত্র কা’বা ও মহানবী (সাঃ) এর রওজা মোবারক অবস্থিত। আর এখানেই পালন করতে হয় মুসলমানদের অন্যতম ফরজ হজ্ব। তাই এদেশের মুসলমানদের আকাক্সক্ষা জীবনে একবারের জন্য হলেও যেনো সৌদী আরবের মক্কা ও মদীনায় যাওয়া যায়। এই সৌদী আরবে প্রায় ৩০ লাখ প্রবাসী বাংলাদেশী কর্মরত। প্রবাসী আয় অর্থাৎ রেমিট্যান্স আয়ের ক্ষেত্রে সৌদীআরব শীর্ষে অবস্থান করছে। এভাবে সৌদী আরবের সাথে বাংলাদেশের শুধু বন্ধনই নয়, আর্থিক সম্পর্কও বিদ্যমান। সম্প্রতি সৌদী আরবের প্রভাবশালী ইংরেজী দৈনিক আরব নিউজ এ ‘সৌদী অ্যারাবিয়া এনাউন্সেজ মেকানিজম ফর পারসোনাল ভিজিট ভিসা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সৌদী আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় পারসোনাল ভিজিট ভিসা ইস্যুর প্রক্রিয়া শুরু করেছে। পর্যটক ও দর্শনার্থীরা সেদেশের বন্ধু বান্ধব কিংবা পরিচিত জনের আমন্ত্রণে এই ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসা পেলে সংশ্লিষ্ট ব্যক্তি উমরাহ পালনসহ সৌদী আরবের বিভিন্ন অঞ্চল ও নগরীসমূহ ভ্রমন করতে পারবেন। একইভাবে ভিসাধারী ব্যক্তি মদীনার মসজিদে নববীসহ ঐতিহাসিক স্থাপনাগুলো দর্শন করতে পারবেন। এমনকি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দিতে পারবেন। এক্ষেত্রে সৌদী নাগরিকরা তাদের বিদেশী বন্ধু বান্ধব ও পরিচিত ব্যক্তির জন্য মন্ত্রণালয়ের ই-ভিসা প্লাটফর্মে পারসোনাল ভিসার জন্য অনুরোধ দাখিল করবেন এবং ইউনিফাইড ন্যাশনাল এক্সেস প্লাটফর্মে লগিং করে ‘ভিজিট রিক্যুয়েষ্ট’-এর জন্য আবেদন করবেন এবং আমন্ত্রণকারীর জন্য ডাটা বা উপাত্ত প্রদান করবেন। এরপর রিক্যুয়েস্ট বা অনুরোধটি প্রক্রিয়া করা হবে এবং পারসোনাল ভিজিট ডকুমেন্ট ইস্যু করা হবে, যাতে ইনভাইটেশন রিক্যুয়েস্ট অনুসন্ধান সার্ভিসের মাধ্যমে ডাটা দেখা যাবে।

সৌদী পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ভ্রমণের জন্য আমন্ত্রিত ব্যক্তি ফী ও স্বাস্থ্যবীমা প্রদানের প্রক্রিয়া পূরণ করবেন ভিসা প্লাটফর্মে। এরপর আবেদনপত্র ও পাসপোর্ট দাখিল করবেন অতিথি দেশে সৌদী আরবের দূতাবাস বা কনস্যুলেটে কর্তৃক নির্ধারিত সেন্টার বা অফিসে। ভিসাধারীরা আকাশ, ভূমি কিংবা সাগরপথে সৌদী আরবে প্রবেশ করতে পারবেন। মন্ত্রণালয় আরো জানিয়েছে, ভিসা প্লাটফর্মে প্রবেশপূর্বক ইনকোয়ারি আইকন নির্বাচন করে প্রয়োজনীয় ডাটা ফিলিং করে এবং অত:পর ইনকোয়ারি আইকনে ক্লিক করে দাখিলকৃত আবেদনের ব্যাপারে অনুসন্ধান করা যাবে।
সৌদী আরবের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত বিভিন্ন দেশ, বাংলাদেশসহ মুসলিম দেশসমূহের নাগরিকদের জন্য উপরোক্ত পারসোনাল ভিজিট ভিসা কার্যক্রমটি অত্যন্ত সুবিধাজনক হবে। অনেকের জন্য ওমরাহ পালনসহ সৌদীআরব ভ্রমণের বিরল সুযোগ এনে দেবে এই ভিসা কর্মসূচী। স্মরণ করা যেতে পারে যে, আশির দশকে বাংলাদেশ থেকে শ্রমিক কর্মীদের সৌদী আরবে গমন শুরু হলে অনেক বাংলাদেশীকে ওমরাহ ভিসায় সেখানে গিয়ে বেশ কিছুদিন কাজ করে অর্থ উপার্জন করতে দেখা গেছে। তখন ওমরাহ ভিসা বেশ জনপ্রিয় হয়ে ওঠেছিল সৌদী গমনেচ্ছু তরুণ যুবাসহ বিভিন্ন শ্রেণীর লোকজনের মাঝে।

পারসোনাল ভিজিট ভিসায় সৌদী আরবে যাওয়ার সুযোগ অবারিত হলে সেদেশে জনশক্তি রফতানীর ক্ষেত্রে গতিশীলতা আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। আমরা চাই বাংলাদেশের সৌদী আরব ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিরা এই নতুন ভিসার সুযোগ গ্রহণ করবেন এবং ধর্মীয় ভ্রমণের পাশাপাশি কর্ম ও ব্যবসা অনুসন্ধানের এই সুযোগকে কাজে লাগাবেন যাতে দেশ ও জাতি উপকৃত হয়।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে সিলেটে ৩য় মৃত্যু : আক্রান্ত ৩০০ ছাড়ালো
ডেঙ্গুতে সিলেটে ৩য় মৃত্যু : আক্রান্ত ৩০০ ছাড়ালো
একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান
একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান
রাষ্ট্রপতি আসবেন বলে!
রাষ্ট্রপতি আসবেন বলে!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
তৃপ্ত নন আরিফ
তৃপ্ত নন আরিফ
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top