জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

আয়-ব্যয়ের মধ্যে ফাটল শুধুই বাড়ছে


প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৪, ১২:৩৫:৪৯ অপরাহ্ন

দেশের সাধারণ মানুষের আয়ের সাথে ব্যয়ের বৈষম্য ক্রমশঃ বাড়ছে। অপরদিকে একশ্রেণীর ক্ষমতাসীন ক্ষমতাধর ব্যক্তিদের ব্যয়ের চেয়ে আয় শুধুই বেড়ে চলেছে। সম্প্রতি পত্রিকান্তরে প্রকাশিত জনৈক রিকশাচালকের বক্তব্যে আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধির ফলে সৃষ্ট দুঃখ দুর্দশার বিষয়টি প্রকাশিত হয়েছে। সিলেটের ঐ রিকশা চালকের নাম আজিজ। তিনি বলেন, ‘ক’দিন ধরে মাছ খাই না। কিনমু ক্যামনে? দাম বেশি। আয় রোজগার কমলেও সব জিনিসের দাম বাড়ছে। যে কারণে পোলাপানরে ভালো খাওয়াতে পারি না।’

রিকশা চালক আজিজের এই বক্তব্যে কয়েকটি মর্মান্তিক সত্য প্রকাশিত হয়েছে। তার এই বক্তব্য যেনো গোটা দেশের কোটি কোটি সাধারণ সীমিত আয়ের মানুষের। তার এই বক্তব্যে প্রথমতঃ যে বিষয়টি ফুটে ওঠেছে তা হচ্ছে, খেয়ে বাঁচার জন্য প্রাণপণ লড়াই করতে হচ্ছে তার মতো কোটি কোটি মানুষকে। দিন দিন খাদ্যসহ প্রতিটি নিত্যপণ্যের দাম বাড়লেও তাদের আয় রোজগার বাড়ছে না। আর বাড়বে কীভাবে? দেশের যে বৃহত্তর জনগোষ্ঠী রিকশা চড়েন, সেই নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের আয় তো বাড়েনি। আর যাদের বেড়েছে তারা উচ্চবিত্ত শ্রেণীর মানুষের আয় বাড়লেও তাদের সংখ্যা নগণ্য। তাই যারা আগে রিকশা চড়তেন তারা অনেকে লেগুনা, বাস জাতীয় যানবাহন চড়েন। অনেকে হেঁটেই স্বল্প দূরত্বে চলাচল করেন। এতে রিকশা চালকদের চাহিদা ও আয় অনেকটাই কমেছে। এছাড়া আগে রিকশার যাত্রীরা বিশেষভাবে সিলেট অঞ্চলের মতো বিত্তবান জেলার অনেক যাত্রী হাত খুলে রিকশা চালকদের ভাড়া দিতেন, তেমন দরকষাকষি ছাড়াই। কিন্তু সেই পরিস্থিতি বদলে গেছে। এছাড়া রিকশাচালকেরা আগে অর্থাৎ বছর দু’য়েক আগেও মালিকের পাওনা দিয়ে দৈনিক ৫০০ টাকা রোজগার করলেও একজন রিকশা চালকের কোনমতে চলে যেতো। কিন্তু এখন এর চেয়ে বেশী আয় করেও তার অভাব থেকে যাচ্ছে। বর্ধিত ঘরভাড়া, বিদ্যুৎ ও গ্যাস বিল দিয়ে অগ্নিমূল্যে খাদ্যপণ্য কিনতে গিয়ে তাকে কপাল চাপড়াতে হচ্ছে। হাহাকার করতে হচ্ছে রিকশা চালক আজিজের মতো। অসহায়ভাবে তাকিয়ে থাকতে হচ্ছে অন্ধকার ভবিষ্যতের দিকে। আর যে কোন সমস্যা ও সংকটে এই মানুষগুলোই ভিকটিম হয়ে থাকেন সবসময়। খাদ্যপণ্যের কথা বলতে গেলে গত দেড়/দুই বছরে গরু খাসি ও মুরগীর দাম যে হারে বেড়েছে, তা এখন সাধারণ সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে। অনেক দরিদ্র মানুষ কুরবানীর ঈদসহ দু’একটি পর্ব অনুষ্ঠান ছাড়া মাংস খেতে পারছেন না। এখন ডিম, ডাল ও আলুসহ অন্যান্য সবজির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এগুলোও খেতে পাচ্ছেন না তারা।

গতকাল দেশের একটি শীর্ষ দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনে দেশের দরিদ্র ও সীমিত আয়ের মানুষের দুর্ভোগের কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, গত দুই বছর ধরে সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতির চাপে আছে। কিন্তু সাম্প্রতিক সহিংস ঘটনার কারণে নিম্ন ও সীমিত আয়ের মানুষ অস্বাভাবিক চাপে পড়েছে। এক বছর ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশী আছে। গত কয়েকদিনের সহিংসতায় জিনিসপত্রের দাম আরো বেড়েছে।

এ অবস্থায় চলমান অনিশ্চয়তা উচ্চ মূল্যস্ফীতি তথা অর্থনীতিতে নতুন করে সংকট তৈরী করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় নতুন করে বিপাকে পড়েছেন গরীব মানুষ। কথা হচ্ছে, দরিদ্র ও সীমিত আয়ের মানুষের এই আর্থিক দুর্ভোগের কথা প্রায় প্রতিদিন লেখা হচ্ছে। প্রচারিত ও প্রকাশিত হচ্ছে তাদের কষ্টের কাহিনী। বিষয়টি ক্ষমতাসীন নীতি নির্ধারকদেরও অজানা নয়। কিন্তু এই সংকট বা সমস্যা সমাধানের কোন কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্টদের। আর এটাই সবচেয়ে বড় দুঃখ ও হতাশার বিষয়।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top