বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৪:৪৯ অপরাহ্ন

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার বালাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি এবং সিআর মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে বালাগঞ্জ থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বালাগঞ্জ থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের অফিসার ইনচার্জ-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বালাগঞ্জ সদর ইউনিয়নের কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০ (দশ) পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মাদক মামলার গ্রেফতারকৃত আসামীরা হলেন সাব্বির আহমদ (৫০), পিতা: মৃত আবুল লেইছ, সাং: কাশিপুর, থানা: বালাগঞ্জ, জেলা: সিলেট। মোজাহিদ আলী (২০), পিতা: আনছার মিয়া, সাং: প্রসন্নপুর, থানা: বালাগঞ্জ, জেলা: সিলেট। জীবন আহমদ জীবান (২৮), পিতা: আফছার উদ্দিন, সাং: হামিদপুর, থানা: রাজনগর, জেলা: মৌলভীবাজার। এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে বালাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় (মামলা নং-০৫/৫৯, তারিখ: ১৭/০৯/২০২৬ খ্রি.) নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এদিকে, পৃথক আরেকটি অভিযানে বালাগঞ্জ থানা পুলিশ সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি শাহ কামরানকে (২৫) (পিতা: মৃত শাহ কাপ্তান আলী, সাং: কাজীপুর, থানা: বালাগঞ্জ, জেলা: সিলেট) গ্রেফতার করে।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত সব আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বালাগঞ্জ থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






