জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

দৃষ্টি দিতে হবে সংকটের গভীরে


প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৪, ১২:৩৫:৫৫ অপরাহ্ন

গতকাল একটি জনপ্রিয় অনলাইন পত্রিকায় ‘কোটা আন্দোলনঃ স্ফুলিঙ্গ কেনো দাবানলে পরিণত হলো? শিরোনামে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি লিখেছেন চিত্তরঞ্জন সরকার। একটি অসাধারণ নিরপেক্ষ লেখা। প্রতিবেদনে বলা হয়েছে, প্রশ্ন হলো, সরকারী চাকুরীতে কোটা বাতিল বা কোটা সংস্কারের মতো আপাত নিরীহ একটি আন্দোলন কেনো এমন সরকার বিরোধী প্রবল আন্দোলনে রূপ নিলো? কেনো শিক্ষার্থীরা মারমুখী হয়ে উঠলো? কেনো সবখানে হিং¯্রতা ছড়িয়ে পড়লো? ক্ষমতাসীনদের অদূরদর্শিতা ও হঠকারী সিদ্ধান্তের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অথচ কোটা সংস্কার বা কোটা বাতিল আন্দোলন ছিলো নিতান্তই সরকারী চাকুরী প্রত্যাশী একটি ছোট গ্রুপের আন্দোলন। এটা কখনোই জাতীয় কোন ইস্যু বা গণদাবি হিসেবে গণ্য হওয়ার মতো কিছু নয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, দেশে ৭ কোটির বেশী মানুষ চাকরী এবং কর্মমুখী নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত। এই বিশাল সংখ্যক মানুষের মধ্যে সরকারী চাকরীজীবির সংখ্যা মাত্র সাড়ে ১৫ লাখ, যা মোট কর্মক্ষম মানুষের এক শতাংশের মতো। এই অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলনের স্ফুলিঙ্গ সরকারের ভুল নীতি ও কৌশলের কারণে দানাবলে পরিণত হয়েছে, হয়ে গেছে জাতীয় ইস্যু। তিনি আরো লিখেছেন, সরকার প্রথমেই যদি আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল হতো, তাহলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না। সরকার বলতে পারতো, আমরা তোমাদের দাবির প্রতি একাত্ম। তোমাদের দাবি অনুযায়ী সিদ্ধান্ত নিতে আমরা উচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করবো। রায় প্রত্যাশা মতো না হলে নির্বাহী আদেশে কিংবা সংসদে আইন পাশ করে কোটা ব্যবস্থা যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণ করবো। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণেও এমন কথা বলতে পারতেন। তিনি বলতে পারতেন, তোমাদের হয়ে আমি আইনী লড়াই করবো। কিন্তু তেমন কোন কথা ক্ষমতাসীনদের কাছ থেকে শোনা যায়নি। বরং নানাভাবে আন্দোলনকারীদের ‘উদ্দেশ্য’ ও ‘রাজনৈতিক পরিচয়’ নিয়ে প্রশ্ন তুলে তাদের ক্ষেপিয়ে তুলেছেন। আন্দোলনকারীদের ‘স্বাধীনতা বিরোধী রাজাকার’ ‘শিবির’, বিএনপি’ ট্যাগ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়েছে। চিত্তরঞ্জন আরো লিখেছেন, সরকার সবচেয়ে বড় ভুল করেছে আন্দোলন দমনে শক্তি প্রয়োগের কৌশল গ্রহণ করায়। ক্ষমতাসীন দলের ছাত্র-যুব সংগঠন কোন ধরনের রাখঢাক ছাড়াই আন্দোলনকারীদের ওপর চড়াও হয়েছে। ছাত্রীদেরও নির্দয়ভাবে পিটিয়েছে। কোথাও কোথাও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে। বর্তমানের এই শক্তিশালী প্রযুক্তির যুগে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের এই হিং¯্রতার ছবি ও ভিডিও বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত ক্ষমতাসীনদের এই দস্যুতার বিরুদ্ধে ক্রুদ্ধ হয়েছেন। এর ফল হিসেবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের হিংসার শিকার হয়েছেন। কিন্তু তারা তেমন কারও সহানুভূতি পাননি।

এই প্রতিবেদনের বিশ্লেষক একটি প্রশ্ন রেখেছেন এবং এর জবাব তিনি নিজেই দেয়ার চেষ্টা করেছেন। কোটা সংস্কার আন্দোলনের মতো একটি ক্ষুদ্র গোষ্ঠীর আন্দোলন কেনো জাতীয় ইস্যু হয়ে ওঠলো। তিনি বলেছেন, ক্ষমতাসীনদের ভুল সিদ্ধান্ত ও উস্কানীমূলক বক্তব্যকে মূলতঃ তিনি এজন্য দায়ী করেছেন। চিত্তরঞ্জন ঘটনার বাহ্যিক ও সাময়িক দিক তুলে ধরেছেন। গভীরে যাননি। সেই গভীরতায় এখনো যে কতো রহস্য এবং কতো ক্ষয়ক্ষতি ও শংকার বিষয় লুকিয়ে আছে, তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। এই বিক্ষোভ আন্দোলনে এ পর্যন্ত দেশ ও জনগণের যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে দেশব্যাপী রীতিমতো উদ্বেগ উৎকন্ঠার প্রকাশ ও হাহাকার চলছে। কিন্তু এই উদ্বেগ উৎকন্ঠা ও হাহাকার বন্ধে স্থায়ী কোন সমাধানের কথা কি কেউ ভাবছেন? এ ব্যাপারে যার দায় ও দায়িত্ব সবচেয়ে বেশী সেই সরকার তথা ক্ষমতাসীন মহল কী ভাবছেন, কী পদক্ষেপ নিচ্ছেন? এমন সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top