জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কোভিড ধাক্কায় চরম দারিদ্র্যে ৭ কোটি মানুষ

প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৪৩:৩২ অপরাহ্ন

 সবচেয়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলির তরুণ প্রজন্ম

জালালাবাদ রিপোর্ট : বিশ্বজুড়ে দরিদ্রতা হ্রাসের প্রচেষ্টায় বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা কোভিড-১৯। মানব ইতিহাসে ভয়াবহতম অভূতপূর্ব এই মহামারী শুরুর বছরেই নতুন করে ৭ কোটি মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। করোনার আঘাতে প্রতিটি দেশ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। বিশ্ব মন্দায় পড়েছে, ২০২০ সালে গড় জিডিপি ৪ দশমিক ৩ শতাংশ হারে কমেছে।
কিন্তু অর্থনীতির এইসব পরিসংখ্যানের আড়ালে চাপা পড়ে গেছে অপরিমেয় মানবিক ভোগান্তি। ২০২১ সালের ডিসেম্বর নাগাদ বিশ্বজুড়ে স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় কোটির বেশি প্রাণহানি হয়েছে, যার পেছনে মহামারীকে কারণ হিসেবে ধরা হয়। আর তাই মানব পুঁজির উপর করোনার নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলির তরুণ প্রজন্ম।
কোভিডের সময় ২৫ বছরের কম বয়সী তরুণদের ডেটা বিশ্লেষণে তৈরি ‘করোনার প্রভাবে মানবপুঁজির ক্ষয় ও করণীয়’ বিষয়ে প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে এই পরিস্থিতি তুলে ধরে বলা হয়, পরিস্থিতি উত্তরণের পথ না বের করা হলে মানুষের পুঁজি সঞ্চয়, উপার্জন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে। সমাধান না হলে সময়ের সঙ্গে সমস্যা আরও বাড়বে।
বিশ্বব্যাংক বলছে, জীবনচক্রের গুরুত্বপূর্ণ মুহূর্তে মানব পুঁজিতে ব্যাপক আঘাত হেনেছে কোভিড-১৯। এর প্রভাবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে লাখ লাখ শিশু ও তরুণের বিকাশ ক্ষতিগ্রস্ত হবে। এই প্রজন্মের সম্ভাব্য জীবনকালের উপার্জন থেকে মোট ২১ ট্রিলিয়ন ডলার হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মহামারীর ফলে লাখ লাখ শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে। স্বাস্থ্য পরিচর্যায়ও সমস্যার সম্মুখীন হয়েছে। একাধিক দেশে প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুরা প্রাথমিক ভাষা ও সাক্ষরতার ৩৪ শতাংশের বেশি এবং গণিতে শিক্ষার ২৯ শতাংশের বেশি ভুলে গেছে। স্কুল বন্ধ এবং অকার্যকর দূরবর্তী শিক্ষার কারণে শিক্ষার্থীরা শেখার হার কমে গেছে এবং তারা যা শিখেছিল তাও ভুলে গেছে। গড়ে স্কুল বন্ধের প্রতি ৩০ দিনের জন্য শিক্ষার্থীরা প্রায় ৩২ দিনের শিক্ষা হারিয়েছে।
মহামারীর আগে কর্মরত থাকা ৪ কোটি মানুষ ২০২১ সালের শেষে চাকরি হারিয়েছে। যুব বেকারত্বের প্রবণতা বেড়েছে। ২০২১ সালে একাধিক দেশে ২৫ শতাংশ তরুণ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে রয়ে যায়।
গবেষণায় পাওয়া তথ্য বলছে, কোভিডের ধাক্কার কারণে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর আজকের শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ গড় বার্ষিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত হারাতে পারে। বিশ্বজুড়ে শিক্ষার্থীদের এই প্রজন্মের সম্ভাব্য জীবনকালের উপার্জন থেকে মোট ২১ ট্রিলিয়ন ডলার হারানোর ঝুঁকি রয়েছে। উপার্জনের ক্ষতির অর্থ হতে পারে নিম্ন উৎপাদনশীলতা, বৃহত্তর অসমতা ও আগামী কয়েক দশক ধরে সামাজিক অস্থিরতা।
পরিস্থিতি থেকে উত্তরণের সুপারিশ করে বিশ্বব্যাংক বলেছে, এই ক্ষতি পুনরুদ্ধার করতে জনগণের জন্য সকল দেশকে বিনিয়োগ বাড়াতে করতে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে। দারিদ্র্য হ্রাস ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হলে মানব পুঁজি। বর্তমান ও ভবিষ্যৎ সঙ্কট ও ধাক্কা মোকাবেলায় স্থিতিস্থাপকতা গড়ে তোলার জন্য পুঁজি অপরিহার্য।
প্রতিবেদনে বলা হয়, মানব পুঁজির ক্ষতি কমাতে হলে টিকা এবং পুষ্টি প্রচারাভিযান চালাতে হবে। প্যারেন্টিং প্রোগ্রামের আওতা, প্রাক-প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকার বৃদ্ধি ও দুর্বল পরিবারগুলির জন্য নগদ সহায়তা বাড়াতে হবে।
শিক্ষার্থীরা যাতে সহজে শিখতে পারে, তার জন্য প্রশিক্ষণের সময় বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষার মৌলিক দিক ঠিক রেখে পাঠ্যক্রমকে সহজবোধ্য করতে হবে।

প্রচ্ছদ এর আরও খবর
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

সর্বশেষ সংবাদ
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top