জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

বিদ্যুৎ সংকট শুধুই বাড়ছে


প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০১:৪৫ অপরাহ্ন

গতকাল মিডিয়ায় ‘বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার শংকা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, সময়মতো ভর্তুকির অর্থ ছাড় না করার পাশাপাশি ডলার সংকটের কারণে প্রয়োজনীয় জ্বালানী কেনা সম্ভব হয়নি। এ অবস্থায় এবার গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। সম্প্রতি পিডিবি থেকে অর্থ বিভাগে পাঠানো এক চিঠিতে এ অবস্থার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চিঠিতে বলা হয়েছে, গত চার মাসে পিডিবি’র লোকসান দাঁড়িয়েছে ২৫ হাজার কোটি টাকা। এ অর্থ ভর্তুকি হিসেবে চেয়ে পিডিবি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গত বছর জুন থেকে সময়মতো ভর্তুকির অর্থ পায়নি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সময়মতো এই ভর্তুকির অর্থ পাওয়া না গেলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে না বলে জানিয়েছে সরকারী-বেসরকারী বিদ্যুৎ উৎপাদক সংস্থাগুলো। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতিটি বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রে পর্যাপ্ত তরল জ্বালানী মজুদ রাখা প্রয়োজন। সময়মতো আর্থিক সহায়তা না পেলে তা সম্ভব হয় না। ফলে ভর্তুকির অর্থ না পেলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে বলে মনে করছেন তারা।
চিঠিতে আরো বলা হয়েছে, গত বছরের জুন থেকে সেপ্টেম্বর বেসরকারী খাতে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার খাতে আইপিপি, রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্র, সরকারী বিভিন্ন কোম্পানী এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানী করে বিতরণের পর ভর্তুকি বাবদ ২৫ হাজার ২২১ কোটি টাকা প্রয়োজন। এছাড়া বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে তেল, কয়লা ও ডলারের মূল্যবৃদ্ধি পাওয়ায় পিডিবি’র বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়েছে। এছাড়া ২০২০ সালের জুন থেকে ফার্নেস অয়েলের আমদানি শুল্ক ও কর অব্যাহতি সুবিধা প্রত্যাহার করায় শুল্ক বাবদ প্রায় ২৮ দশমিক ৫৬ শতাংশ ব্যয় বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথম ৫ মাসেই বিদ্যুতে ভর্তুকির তহবিল তলানিতে এসে ঠেকেছে। এখন এ তহবিলে আছে মাত্র ২ হাজার কোটি টাকা। গত বছর নভেম্বর থেকে ভর্তুকির ১৫ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে, যা এ খাতে মোট বরাদ্দের ৮৮ শতাংশ। গত ২০২১-২২ অর্থ বছরে বিদ্যুৎ খাতে ১১ হাজার ৯৬৩ কোটি টাকা ভর্তুকির জন্য বরাদ্দ ছিলো। এ দিয়ে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ভর্তুকি দেয়া হয়। অর্থ বিভাগের জনৈক কর্মকর্তার মতে, বাজেটে বিদ্যুতের জন্য ভর্তুকি রাখবে কি-না, সে বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। ভর্তুকি দিতে না চাইলে বিদ্যুতের দাম তৃতীয়বারের মতো বাড়াতে হবে। তিনি বলেন, পিডিবি থেকে প্রতি মাসে ভর্তুকির দাবি আসে। বাজেটে যে বরাদ্দ রাখা হয়, তা দিয়ে তাদের চাহিদা মেটে না।
উল্লেখ্য, গত বছর নভেম্বরে বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানো হয়। গত কয়েকদ মাসে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালেও চলতি অর্থ বছরে সরকারকে ৪০ হাজার কোটি টাকার বাড়তি ভর্তুকি গুণতে হতে পারে বলে সূত্র জানিয়েছে।
লক্ষণীয় যে, গ্রীষ্ম আসার আগেই ইতোমধ্যে সিলেটসহ দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট মারাত্মক আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। এতে দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ বিদ্যুৎ সংকটের নেপথ্যের কারণগুলো জানতে আগ্রহী নয়, তারা চায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুতের জন্য বাড়তি মূল্যের চাপও তারা অনেকটাই মেনে নিয়েছেন। অত্যন্ত কষ্ট হলেও বিদ্যুতের বাড়তি মূল্য পরিশোধ করে যাচ্ছেন মুখ বুঁজে। তারা প্রতিবেশী পশ্চিমবঙ্গসহ প্রতিবেশী অঞ্চল ও দেশগুলোর বিদ্যুৎ সংকটের সাথে বাংলাদেশের বিদ্যুৎ সংকটের তুলনা করছেন। তাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে তো এতো বিদ্যুৎ সংকট নেই, বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে হচ্ছেটা কী? তাদের এ প্রশ্নের জবাব শুধুমাত্র সরকারের শীর্ষ মহলই দিতে পারেন। কারণ বিষয়টি তাদের একচেটিয়া দখলে। সাধারণ জনগণ বা অন্য কারোর এতে কথা বলার অধিকার নেই, প্রশ্ন উত্থাপনের অবকাশ নেই। ইনডেমনিটি আইন করে সবার মুখ বন্ধ করে দেয়া হয়েছে এভাবে বিদ্যুৎ নিয়ে যা খুশী করার ক্ষমতা নিরংকুশ করা হয়েছে।
সচেতন মহল মনে করেন, বিদ্যুৎ নিয়ে এ পর্যন্ত এদেশে যতো দুর্নীতি, অনিয়ম এবং আলোচনা সমালোচনা হয়েছে, অন্য কোন বিষয় নিয়ে তা হয়নি। এসব দুর্নীতি অনিয়ম ও অর্থ পাচার বন্ধ না হলে এদেশে বিদ্যুৎ সংকট দূর হবে না। বিদ্যুৎ সংকটের পেছনে যা সবচেয়ে বেশী দায়ী তা হচ্ছে ডলার সংকট। আর ডলার সংকটের জন্য দায়ী অর্থ অর্থাৎ ডলার পাচার। এটা বন্ধ না হলে কখনো ডলার সংকট দূর হবে না, দূর হবে না বিদ্যুৎ সংকট। তাই সচেতন মহল এদিকে সরকার ও দেশবাসীর দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করছেন বার বার।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম
সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম
গাছে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা
গাছে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা
১০১ চুক্তি পর্যালোচনায় ঢাকা, যা বলল ভারত
১০১ চুক্তি পর্যালোচনায় ঢাকা, যা বলল ভারত
হাসিনা যখনই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী
হাসিনা যখনই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী
ঘূর্ণিঝড়ের শঙ্কা
ঘূর্ণিঝড়ের শঙ্কা
১১ দলীয় জোটের রংপুর অভিমুখী লংমার্চ কাল
১১ দলীয় জোটের রংপুর অভিমুখী লংমার্চ কাল
নিউইয়র্ক যাচ্ছেন সোমবার : বিশ্বনেতাদের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রীর
নিউইয়র্ক যাচ্ছেন সোমবার : বিশ্বনেতাদের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রীর
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম 
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম 
সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে কাল
জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে কাল
১০ মাসের সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে 
১০ মাসের সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে 
অস্ত্রের তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে: এসআরবি 
অস্ত্রের তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে: এসআরবি 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top