জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

প্রবাসী ও বিদেশগামীদের অসুবিধা দূর করতে হবে


প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০২:৩০ অপরাহ্ন

বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হচ্ছে রেমিট্যান্স অর্থাৎ প্রবাসী বাংলাদেশীদের প্রেরিত অর্থ। এই রেমিট্যান্সের ওঠানামার ওপর দেশের অর্থনীতি বহুলাংশে নির্ভরশীল। তাই রেমিট্যান্সের প্রবাহ অব্যাহত রাখা এবং ক্রমশ: এটা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব কিছুই যে করতে হবে সরকারকে, এতে কোন দ্বিধাদ্বন্দ্ব বা সংশয় নেই। জানা গেছে, বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স পেতে বিদেশগামীরা নানামুখী ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। ঢাকাসহ সারা দেশে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স বিতরণ প্রক্রিয়া ঝুলে আছে। অনেক গ্রাহকের আবেদনের সময় এক বছর হয়ে গেলেও মুঠোফোনে আসেনি কার্ড তৈরী হওয়ার কোন বার্তা। আবেদনের পর শিক্ষানবিশ লাইসেন্সের পর ন্যুনতম ২ মাস অপেক্ষা করতে হয় পরীক্ষার জন্য। পরীক্ষার আবেদন দ্রুত আগানোর জন্য অভিযোগ আসে অর্থ লেনদেনের।
সূত্র জানায়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের মে পর্যন্ত ২০ মাসে প্রায় ১৪ লাখের মতো নবায়ন ও নতুন লাইসেন্সের আবেদন জমা পড়ে। তবে আবেদনের অনুযায়ী লাইসেন্স সরবরাহ করতে পারেনি বিআরটিএ। মূলত: তখনই জট প্রক্রিয়া শুরু হয়। বিআরটিএ কর্তৃপক্ষ আগের আবেদনকৃত লাইসেন্সগুলো ডেলিভারির কাজ সম্পন্ন করতে চাইছেন। এতে যারা নতুন করে আবেদন করেছেন তাদের জন্য লাইসেন্স পেতে দেরী হচ্ছে। পুরোনো লাইসেন্সগুলো দেয়া হয়ে গেলে নতুন করে আবেদনগুলো তারা দ্রুত ডেলিভারি দিতে পারবেন। অবশ্য জরুরী লাইসেন্স কোন প্রক্রিয়ায় দেয়া হবে এবং ফী সাধারণ গ্রাহকের কাছ থেকে কতো টাকা নেয়া হবে, তা বিবেচনা করছে বিআরটিএ। তবে যে ৯ হাজার টাকা ফী ধার্য করা হয়েছে, তা ১২ হাজার টাকা করা হতে পারে বলে জানা গেছে।
কথা হচ্ছে, বিদেশগামী বাংলাদেশীদের অনেকের ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিদেশ যাওয়ার প্রয়োজন হয়। অনেক ড্রাইভিংয়ের পেশা বা চাকুরী নিয়েই বিদেশ যান। তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স বিদেশে কাজের ক্ষেত্রে সহায়ক হতে পারে। তাই বিদেশগামী বা বিদেশ গমনেচ্ছুরা যাতে ঝামেলা ও সময়ক্ষেপণ ছাড়াই যথাসম্ভব স্বল্প সময়ে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন, সেদিকে নজর দেয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বিআরটিএ’র গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে। দেশে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জট বা জটিলতা কমানোর পাশাপাশি বিদেশগামীদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি দ্রুত ও সহজসাধ্য করার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে কর্তৃপক্ষকে।
আরেকটি বিষয়, মিডিয়ায় প্রকাশিত এক সংবাদে জানা গেছে, যুক্তরাষ্ট্রে পাসপোর্ট মেশিনের অভাবে প্রতিদিন প্রায় ৩ হাজার ডলার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কনস্যুলেট অফিস হলেও নেই পাসপোর্ট মুদ্রণের সুবিধা। ফলে ৮টি অঙ্গরাজ্যের পাসপোর্ট নবায়ন করতে যেতে হয় ওয়াশিংটনে। কনস্যুলেটের শতভাগ সুফল পেতে দ্রুত পাসপোর্ট নবায়নের ব্যবস্থা করার দাবি প্রবাসীদের।
প্রবাসীদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া, আলবামা, টেনেসি, সাউথ ক্যারোলিনা, আরাকানসাস, মিশিসিপি, লুইজিয়ানা-এই ৮টি অঙ্গরাজ্যের জন্য এই কনস্যুলেট অফিস খোলা হলেও নেই পাসপোর্ট অফিস। ফলে পাসপোর্ট নবায়নের জন্য কয়েক লাখ প্রবাসীকে যেতে হয় ওয়াশিংটনে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এখানে শুরু থেকেই একটি পাসপোর্ট মেশিন ব্যবহারের সব প্রস্তুতি আছে। তাছাড়া এ সেবা চালু হলে দৈনিক প্রায় ৩ হাজার ডলার আয়ের পথ সুগম হবে, যা দেশের রাজস্ব ভান্ডারে যোগ হবে।
বলা বাহুল্য, বর্তমানে প্রবাসী আয়ের ক্ষেত্রে শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা। আগে প্রথম স্থানে ছিলো সৌদি আরব। কিন্তু সেই স্থান এখন দখল করেছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় যুক্তরাষ্ট্র প্রবাসীদের সুযোগ সুবিধার দিকে বিশেষ দৃষ্টি দেয়া এখন সময়ের দাবি। সংশ্লিষ্টদের ধারণা, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র থেকে আরো অনেক বেশী রেমিট্যান্স আসতে পারে। বিশ্বব্যাপী ডলারের মূল্যবৃদ্ধি এবং কাজের সুযোগ সুবিধা বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্র হয়ে ওঠতে পারে বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। তাই যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য পাসপোর্ট ছাপানোর বিষয়টিকে সহজতর করতে ফ্লোরিডার কনস্যুলেটে অবিলম্বে একটি পাসপোর্ট মেশিন বসানো আবশ্যক। আমরা এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথা সরকারের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
সর্বোপরি আমরা প্রবাসী আয় এবং প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রবাসী মন্ত্রণালয় বিশেষভাবে সংশ্লিষ্ট দূতাবাস ও কনস্যুলেটগুলোকে কার্যকর ভূমিকা পালনের আহবান জানাচ্ছি। আশা করি সরকার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করবে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
দোয়ারায় ৪ হাজার ২৬১ ঘনফুট পাথর জব্দ
দোয়ারায় ৪ হাজার ২৬১ ঘনফুট পাথর জব্দ
বিরোধী দলীয় নেতার সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
বিরোধী দলীয় নেতার সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
আগস্ট মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা
আগস্ট মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা
টানা পাঁচ মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি
টানা পাঁচ মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি
সার্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন
সার্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন
হাম উপসর্গে আরও ২ প্রাণহানি
হাম উপসর্গে আরও ২ প্রাণহানি
আগামী ৫ বছরে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আসবে : বাণিজ্যমন্ত্রী
আগামী ৫ বছরে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আসবে : বাণিজ্যমন্ত্রী
ধনুকান্দি মাদরাসায় জালালাবাদ রোটারি ক্লাবের বৃক্ষরোপণ
ধনুকান্দি মাদরাসায় জালালাবাদ রোটারি ক্লাবের বৃক্ষরোপণ
কুলাউড়ায় মোবাইল কোর্টের জরিমানা
কুলাউড়ায় মোবাইল কোর্টের জরিমানা
শায়েস্তাগঞ্জে শিক্ষা মেলায় ১৩শ প্রকল্পের প্রদর্শনী
শায়েস্তাগঞ্জে শিক্ষা মেলায় ১৩শ প্রকল্পের প্রদর্শনী
কিশোরকণ্ঠের শব্দধাঁধায় দেশসেরা দোয়ারার রায়হান
কিশোরকণ্ঠের শব্দধাঁধায় দেশসেরা দোয়ারার রায়হান
জুড়ীতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
জুড়ীতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে নান্দনিক পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর
সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে নান্দনিক পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top